Railway Jobs: ভারতীয় রেলে ৪০০র কাছাকাছি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?
সেকশন কন্ট্রোলার পদে প্রাথমিক ভাবে মাসে বেতন মিলবে ৩৫৪০০ টাকা করে। বয়স হতে হবে ২০-৩৩ বছরের মধ্যে।
Truth Of Bengal: ভারতীয় রেলে চাকরি করতে চান? সেই সব চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবার সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য শূন্যপদ ৩৬৮। সেকশন কন্ট্রোলার পদে প্রাথমিক ভাবে মাসে বেতন মিলবে ৩৫৪০০ টাকা করে। বয়স হতে হবে ২০-৩৩ বছরের মধ্যে। ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে হবে। ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।(Railway Jobs)
আরও পড়ুনঃ Body Found: নকশালবাড়ি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
কলকাতা, শিলিগুড়ি, মালদহের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। আপাতত শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। পরে বিশদ খুঁটিনাটি তথ্য সমেত অফিশিয়াল নোটিফিকেশন জারি করা হবে।(Railway Jobs)






