বিপজ্জনক ‘বক্রী’ চলন শুরু বুধের! সম্পর্কে ফাটল না কি অর্থকষ্ট?
কয়েকটি রাশির জন্য সময়টা বিশেষ সতর্কতার।
Truth of Bengal: মহাকাশে গ্রহদের গতি বদল মানেই জ্যোতিষশাস্ত্রের হিসেবে পৃথিবীর জীবনে নতুন সমীকরণ। বৈদিক গণনা বলছে, ২৬ ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে বুধ তার স্বাভাবিক গতি থামিয়ে বক্রী অবস্থায় প্রবেশ করছে। এই বিপরীতমুখী চলন চলবে ২১ মার্চ পর্যন্ত। জ্যোতিষ মতে বুধ বুদ্ধিবৃত্তি, বাকশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও বাণিজ্যের অধিপতি। তাই এই সময় ভুল বোঝাবুঝি, সিদ্ধান্তে বিভ্রান্তি কিংবা আর্থিক হিসেবের গরমিল দেখা দিতে পারে। কয়েকটি রাশির জন্য সময়টা বিশেষ সতর্কতার। তবে সচেতন থাকলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।
মেষ
মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি, না হলে অকারণে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। পড়ুয়াদের মনঃসংযোগে ঘাটতি দেখা দিতে পারে। পুরনো শারীরিক সমস্যা ফের মাথাচাড়া দিতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ভাবনা জোরদার হবে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে।
বৃষ
নতুন কাজের সুযোগ বা দায়িত্ব হাতে আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত শুভ খবর মিলতে পারে। তবে স্বাস্থ্য বিষয়ে, বিশেষ করে সংক্রমণজনিত সমস্যায় সতর্কতা প্রয়োজন। দাম্পত্য সঙ্গীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়তে পারে। আইনি বিষয়ে অযথা ঝুঁকি নেবেন না।
মিথুন
অফিস রাজনীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল। আর্থিক লেনদেনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, বিশেষ করে ধার দেওয়ার ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে।
কর্কট
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত। তবে হঠাৎ সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। গলা বা শ্বাসনালির সমস্যায় কষ্ট পেতে পারেন। বিশ্বস্ত বন্ধুর সাহায্যে বিপদ কাটবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
সিংহ
দীর্ঘদিনের অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা। চাকরি বদলের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অর্থনৈতিক লেনদেনে বাড়তি সতর্কতা দরকার। কাছের কারও আচরণে হতাশ হতে পারেন। অস্ত্রোপচার বা রক্তসংক্রান্ত সমস্যায় সচেতন থাকুন।
কন্যা
পরিবারে শান্তি ও সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে দক্ষতার প্রশংসা মিলবে। ব্যবসায় লাভের সম্ভাবনা উজ্জ্বল। তবে হাড় বা জোড়ের সমস্যায় ভোগান্তি হতে পারে। নতুন সম্পর্ক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তুলা
দাম্পত্য জীবনে স্বাস্থ্যজনিত উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। বিদেশযাত্রার সম্ভাবনা জোরালো। সন্তানকে নিয়ে চিন্তা থাকতে পারে। রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন।
বৃশ্চিক
পরিবারে মতবিরোধ সামলাতে ধৈর্য দরকার। কর্মসূত্রে বদলির সম্ভাবনা। ব্যবসায় আয় বাড়বে এবং নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ মিলবে। বিয়ের প্রস্তাব আসতে পারে। বয়স্কদের রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
ধনু
পেশাগত জীবনে পরিবর্তনের হাওয়া বইতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। বিবাহের যোগ রয়েছে। পারিবারিক ভ্রমণের সুযোগ আসতে পারে। আটকে থাকা আইনি জট খুলতে পারে।
মকর
বড় অঙ্কের বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রক্ষা জরুরি। নতুন চাকরির খবর আসতে পারে। ধর্মীয় বা তীর্থভ্রমণের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।
কুম্ভ
দীর্ঘদিনের ঋণ শোধের সুযোগ মিলতে পারে। ব্যবসার জটিলতা কাটবে, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। অবিবাহিতদের জন্য সম্বন্ধ আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন
আমদানি-রপ্তানি ব্যবসায় লাভের ইঙ্গিত। আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। দাম্পত্য সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। ভাই-বোনের সঙ্গে মতানৈক্য বাড়তে পারে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপিত হবে।






