আজকের দিনেলাইফস্টাইল

Today Horoscope: কার কপালে সাফল্য, কার জীবনে জটিলতা? জেনে নিন আজকের রাশিফল!

কীভাবে কাটবে আজকের দিনটা?

Truth of Bengal: নতুন দিনের শুরু, নতুন সম্ভাবনার ইঙ্গিত। কিন্তু কীভাবে কাটবে আজকের দিনটা? প্রেম, কর্ম, স্বাস্থ্য, অর্থ—সবকিছুর উপরই তো ভাগ্যের ছোঁয়া থাকে। তাই জেনে নিন রাশিচক্র অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে (Today Horoscope)।

মেষ
আজ বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা সারতে পারেন। কিছু সম্পর্কের টানাপোড়েন থেকে মন খারাপ হতে পারে, তবে প্রেমের জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যবহারেও ইতিবাচক পরিবর্তন চোখে পড়বে। হাঁটু বা পায়ের যন্ত্রণায় ভুগতে পারেন, তবে কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। দাম্পত্য সম্পর্কে সন্দেহের আবহে অশান্তি দেখা দিতে পারে। নতুন গাড়ি কেনার পরিকল্পনা মাথায় আসতে পারে। হঠাৎ করে কোনও মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। পড়াশোনায় আজ মন বসবে না, আর্থিক দিক থেকেও খরচ বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃষ
কাজের জায়গায় সহকর্মীর খারাপ ব্যবহার আজ সমস্যার কারণ হতে পারে। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে। সন্তানের জেদে কিছুটা অসুবিধা হতে পারে। বৈবাহিক জীবনে শুভ সময় আসতে চলেছে। বিলাসিতায় খরচ করার প্রবণতা থাকলেও জমি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় কিছুটা বাধা থাকলেও সাধারণ শিক্ষায় উন্নতি হবে। বাড়িতে কোনও অশুভ ঘটনা ঘটতে পারে। পুরোনো কোনও রোগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অশান্তি বেড়ে যেতে পারে, একা থাকতে চাইবেন আজ।

মিথুন
কোনও আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের দক্ষতার জন্য পুরস্কার পেতে পারেন, যদিও কাজের গতি কিছুটা মন্থর হতে পারে। বিশ্বাসভঙ্গের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বাড়তি উপার্জন ভালো হবে, তবে সন্তানের কারণে কিছু মানসিক চাপ থাকবে (Today Horoscope)। সদ্য বিবাহিতদের জন্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর প্রতারণা ভোগাতে পারে। ব্যবসায় লাভের ইঙ্গিত স্পষ্ট।

কর্কট
প্রেমের ক্ষেত্রে জিত আপনারই হবে আজ। তবে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের জন্য অনেক কিছু করলেও তার প্রতিদান নাও পেতে পারেন। চুরি বা টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হতে পারে। প্রেমের জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়বে। প্রতিবেশীদের প্ররোচনায় ঘরে অশান্তি তৈরি হতে পারে। স্ত্রীর কারণে বড় কোনও বিপদ থেকে রক্ষা পেতে পারেন। বিদেশে থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মজীবনে অগ্রগতির সুযোগ হাতছাড়া করবেন না।

সিংহ
আপনজনের কাছ থেকেই আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে খরচ বাড়তে পারে। সঙ্গীত বা সৃজনশীলতাতে সফলতা পাবেন। সংসারের খরচ মাথাচাড়া দিতে পারে। কোনও মন্তব্য বা আচরণ নিয়ে অনুশোচনায় ভুগতে পারেন। লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রিয়জন সম্পর্কে খারাপ খবর আসতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ হতে পারে। আলস্যের কারণে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে ছোটখাটো কথা নিয়েই বিবাদ হতে পারে।

আরও পড়ুন: WB Weather Update: অবশেষে কাটছে অপেক্ষার প্রহর! দক্ষিণবঙ্গে বর্ষার আগমনী বার্তা

কন্যা
অর্শ বা টিউমার জাতীয় কোনও রোগ মাথাচাড়া দিতে পারে। পড়াশোনায় কৃতিত্ব অর্জন সম্ভব। প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। খরচ বাড়বে, গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। স্ত্রীর প্রতি কিছু অভিমান জন্ম নিতে পারে। কাজের চাপে শারীরিক অস্বস্তি বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে টানাপোড়েন দেখা দিতে পারে। পেটের সমস্যা হতে পারে।

তুলা
বন্ধুর দিক থেকে প্রতারণার সম্ভাবনা রয়েছে। প্রেমে মনোমালিন্য হতে পারে। বাইরের অশান্তি ঘরে টানতে না দেওয়া ভালো। ব্যবসায় ঝুঁকি নেওয়ার সময় নয়। যুক্তিপূর্ণ কথায় প্রশংসা কুড়াতে পারেন। পাওনা অর্থ সংগ্রহ সহজ হবে। পারিবারিক সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। আজই প্রয়োজনীয় কাজগুলি শেষ করে ফেলুন। কাজের দায়িত্ব নিজে পালন করাই শ্রেয়। কর্মস্থলে বিবাদের ফলে কাজ আটকে যেতে পারে।

বৃশ্চিক
স্ত্রীকে কেন্দ্র করে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসার আয় বাড়বে, তবে প্রেমে আনন্দ থাকলেও কিছু দুশ্চিন্তা দেখা দেবে। উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সন্তানের সমস্যা আপনাকে ভাবাবে। কাজের চাপে ক্লান্তি আসবে। স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে মতবিরোধ হতে পারে। কোনও চতুর ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়বে (Today Horoscope)।

ধনু
ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য কলহ মানসিক যন্ত্রণা আনতে পারে। শারীরিক দুর্বলতার কারণে কাজে মন বসবে না। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। বাবা-মায়ের চিকিৎসায় খরচ বাড়তে পারে। সম্পত্তি নিয়ে শুভ দিক উন্মোচিত হতে পারে। শরীরের সমস্যা কাজের ব্যাঘাত ঘটাবে। সন্তানের পড়াশোনায় উৎসাহ বাড়বে। ব্যবসায় চিন্তার সঞ্চার হতে পারে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

মকর
বন্ধুদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অসন্তোষ বাড়বে। বেকারদের জন্য চাকরির সুসংবাদ আসতে পারে। প্রেমে অভিমান বাড়বে। শেয়ার বাজারে কোনও বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। ক্রোধের বশবর্তী হয়ে বিপদ ডেকে আনবেন না। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণ নিয়ে আলোচনা হতে পারে। প্রেমের দিক থেকে দিনটি ইতিবাচক।

কুম্ভ
ব্যবসায় অংশীদারিত্বে মতানৈক্য হতে পারে। বাইরের লোকজনের জন্য খরচ বাড়বে। আয় বাড়ানোর সুযোগ আসবে, তবে আয় তেমন সন্তোষজনক হবে না। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। সমাজসেবামূলক কাজ থেকে মানসিক শান্তি মিলবে। চাকরি সংক্রান্ত বিষয়ে বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা থাকবে। ভ্রমণ পরিকল্পনার কথা পরিবারে আলোচনা হতে পারে।

মীন
চাকরির স্থানে সুনাম নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বাবার জন্য কোনও বিপদ থেকে রেহাই মিলবে। প্রিয়জন নিয়ে মনঃকষ্ট থাকবে। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সংসারে খরচ বেড়ে যেতে পারে। কোনও কাজে বন্ধুর সাহায্য কাজে লাগবে। প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয় কারও খারাপ ব্যবহারে কষ্ট পেতে পারেন। অতিরিক্ত কাজের চাপ অসুস্থতা ডেকে আনতে পারে (Today Horoscope)।

Related Articles