কলকাতা

প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Jyotipriya Mallick

The Truth of Bengal: আবারও অসুস্থ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার রাতে জেলের ভিতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সূত্রের খবর, তাঁর শ্বাসকষ্টের জন্য খুব কাশি হচ্ছিল। সেলের ভিতরই ৫ মিনিট মত অক্সিজেন দেওয়া হয় মন্ত্রিকে। তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন। জেল সূত্রের খবর, এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।

রেশন দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সেলেই এখন রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ শ্বাসকষ্ট বোধ করেন তিনি।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারের তাঁর সেলেই সবথেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তরাও এই সেলেই আছেন। গত রবিবার প্রথম রাতে সেলের মেঝেতে কম্বল পেতে শুতে হয়েছিল মন্ত্রীকে।  প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, যে সেলে বালুকে রাখা হয়েছে, সেখানে রয়েছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য ধৃতরা, ফলত সেলে রয়েছে কড়া নিরাপত্তা৷ তবে আপাতত অন্য কারও সঙ্গে সেল শেয়ার করতে হবে না জ্যোতিপ্রিয়কে৷

Free Access

Related Articles