মমতার ১০ শপথ’ নির্বাচনী ইস্তেহার তৃণমূল কংগ্রেসের, কী কী থাকছে তালিকায়?
Election Manifesto Trinamool Congress,

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ তৃণমূলের। ইস্তেহার প্রকাশ করেন অমিত মিত্র, ডেরেক ও ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
১। দেশ জুড়ে বাড়ি, হবে সবারই।
২। জ্বালানির জ্বালা কমবে, ১০ টি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে। প্রত্যেক বিপিএল পরিবারকে।
৩। অনেক হয়েছে শাসন, দুয়ারে রেশন। বিনামূল্যে রেশন পাবেন দেশবাসীর।
৪। নিরাপত্তা বাড়বে সবার। উচ্চ শিক্ষা বৃত্তি বাড়ানো হবে।
৫।বার্ধক্য ভাতা বাড়ানো হবে। বর্ধিত আয় নিশ্চিত করা হবে।
৬। কৃষকদের আয়ের আয়নগত গ্যারান্টি’। স্বামীনাথন কমিশনের সিদ্ধান্ত মানা হবে।
৭। পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রণ করা হবে।
৮। নিশ্চিন্ত ভবিষ্যৎ। ২৫ বছর পর্যন্ত সকল স্নাতক শিক্ষানবিশ প্রশিক্ষণ।
৯। স্বচ্ছ আইন স্বাধীন নতুন ভারত।
১০। তপশিলি জাতির ক্ষেত্রে উচ্চশিক্ষায় সহায়তা করা হবে
ইস্তেহারে গুরুত্ব মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক সুবিধার বিষয়ে। এ ছাড়া ১০০ দিনের কাজের প্রাপক দিন পিছু বাড়ানোর বিষয় উল্লেখ রয়েছে এই ইস্তেহারে। পাশাপাশি, উত্তরবঙ্গের জন্য একাধিক বিষয় থাকছে তৃণমূলের ইস্তেহারে।






