কলকাতা

নুতন শ্রম আইনের বিরুদ্ধে স্মারকলিপি বিপিবিইএ-এর

বি পি বিই এ - এর উপ সাধারণ সম্পাদক তথা বি পি বি সি ই এ - এর সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন শ্রম কোডগুলির তীব্র বিরোধিতা করে নিন্দা জানান।

Truth Of Bengal:  বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার নিজাম প্যালেসে অবস্থিত ভারত সরকারের ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর দপ্তরের সামনে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মন্ডবীয় কে , ভারত সরকারের ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

১ এপ্রিল ২০২৬ থেকে নতুন শ্রম কোডগুলির তড়িঘড়ি, একতরফা, অগণতান্ত্রিক ও অবৈধ ভাবে কার্যকরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়, যা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ (এ আই বি ই এ সহ অন্যান্য সংগঠন) এর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কার্যকর করা হয়েছে।

বিপিবিইএ-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল মিত্র জানান , ২০১৯-২০২০ সালে ২৯টি শ্রম আইন বাতিল করে তার পরিবর্তে ৪টি শ্রম কোড প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ একতরফা ও অগণতান্ত্রিক পদ্ধতিতে, যার মাধ্যমে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। বি পি বিই এ – এর উপ সাধারণ সম্পাদক তথা বি পি বি সি ই এ – এর সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন শ্রম কোডগুলির তীব্র বিরোধিতা করে নিন্দা জানান। তিনি বলেন, ‘সরকার ট্রেড ইউনিয়নগুলির মতামত উপেক্ষা করে কর্পোরেট, শিল্পপতি ও বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্যে তড়িঘড়ি নুতন শ্রম আইন চালু করেছে।

Related Articles