কলকাতা

চলতি মাসের শেষেই মুখমুখি হতে চলেছে অভিষেক-সিইও

সোমবার দেশের সর্বোচ্চ আদালত বেশ কিছু নির্দেশ জারি করেছেন।

Truth of Bengal: এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে চলতি মাসের ২৭ তারিখ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড আসছেন কলকাতার সিইও অফিসে। সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করবেন তিনি। সোমবার দেশের সর্বোচ্চ আদালত বেশ কিছু নির্দেশ জারি করেছেন।

এই আবহে ২৭ জানুয়ারি সিইও’র সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এস আই আর প্রক্রিয়া তে ইতিমধ্যেই বেশ কিছু বিএলও মারা গিয়েছেন বলেই অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে পাঁচটি চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী তার পঞ্চম চিঠিতে একশ ওপর মৃত্যুর হিসাব দিয়েছিলেন। সমস্ত বিষয় নিয়েই দলীয় স্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন বক্তব্য।

Related Articles