Thailand Cambodia Conflict: থাইল্যান্ড-কাম্বোডিয়া যুদ্ধ: ময়দানে নামলেন ট্রাম্প, দিলেন বড় হুঁশিয়ারি
রিপাবলিকান নেতা পরিষ্কার করে দিলেন যে তাঁর দেশ দু'পক্ষের সঙ্গেই বাণিজ্য করবে না, যতক্ষণ না তারা যুদ্ধ থামাবে।
Truth of Bengal: এবার থাইল্যান্ড-কাম্বোডিয়া যুদ্ধবিরতির ক্ষেত্রেও ময়দানে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া থেকে তিনি এই বিষয়ে বার্তা দেন এবং জানান যে দুই দেশই তৈরি হয়েছে সংঘর্ষবিরতি ও শান্তির জন্য। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি দিলেন বড় হুঁশিয়ারি। রিপাবলিকান নেতা পরিষ্কার করে দিলেন যে তাঁর দেশ দু’পক্ষের সঙ্গেই বাণিজ্য করবে না, যতক্ষণ না তারা যুদ্ধ থামাবে। (Thailand Cambodia Conflict)
[আরও পড়ুনঃ Political Discipline: একুশের সমাবেশে সবাই দেখল তৃণমূলের শৃঙ্খলাবোধ]
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বার্তা, “দুপক্ষের সঙ্গে আলোচনার পর আশা করছি ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আসবে। দুজনেই রাজি যুদ্ধবিরতি ও শান্তির ব্যাপারে। বাণিজ্যের বিষয়ে তারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায়। কিন্তু ততদিন বাণিজ্যের বিষয়ে এগোবো না যতদিন না পর্যন্ত তারা শান্তির পথে হাঁটছে। সমস্যা শেষ হলে তখন দুপক্ষের সঙ্গে বাণিজ্য চুক্তি করব।” (Thailand Cambodia Conflict)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
উল্লেখ্য, থাইল্যান্ড-কাম্বোডিয়া যুদ্ধের সূত্রপাত ‘এমারেলড ত্রিকোণ’ এলাকা নিয়ে, যেখানে বহু প্রাচীন মন্দির রয়েছে। ১৫ বছর আগে এক রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল দু’পক্ষের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে। গত মে মাসের ফের নতুন করে অশান্তি ছড়ায়। তবে গত বৃহস্পতিবার তা উগ্র রূপ ধারণ করে। সীমান্তে গুলির লড়াইয়ের পর ধ্বংসলীলা চালায় থাইল্যান্ড। কাম্বোডিয়ার ভূখন্ডে ঢুকে তাদের তরফ থেকে চালানো হয় ভয়াবহ হামলা। এর ফলে প্রাণ হারিয়েছেন অনেকে। (Thailand Cambodia Conflict)


