দেশ

খালিস্তান ইস্যুতে মহা বিপদে পড়বেন জাস্টিন ট্রুডো, মত প্রাক্তন পেন্টাগন কর্তার

কানাডা ভারতের সঙ্গে যে লড়াই শুরু করেছে, এটি একটি পিঁপড়ে হাতির বিরুদ্ধে লড়াই করার মতো।

The Truth of Bengal: খালিস্তান ইস্যুতে ভারতের সঙ্গে কানাডা যে দ্বন্দ্ব শুরু করেছে, তাতে বিপদে পড়তে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমনই মত পোষণ করেছেন  পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি বলেছেন  মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি অটোয়া এবং নয়াদিল্লির মধ্যে বেছে নিতে বলা হয় তাহলে দিল্লিকেই বেছে নেবে। কারণ সুসম্পর্ক “খুব গুরুত্বপূর্ণ।”

তিনি স্পষ্ট করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কাছে, কানাডার থেকে অনেক বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কানাডা ভারতের সঙ্গে যে লড়াই শুরু করেছে, এটি একটি পিঁপড়ে হাতির বিরুদ্ধে লড়াই করার মতো। খালিস্তান ইস্যুতে জাস্টিন ট্রুডো যেভাবে নিজেকে জড়িয়েছেন, তা মোটেই ভালো নজরে দখছে না পশ্চিমী দুনিয়া।  রুবিন আরও জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে আর বেশি দিন নেই। প্রধানমন্ত্রী ট্রুডো যে মস্ত বড় ভুল করেছেন। তাও তিনি স্বীকার করেন। কোনও ভিত্তি ছাড়াই এমন একটা মারাত্মক অভিযোগ কোনও দায়িত্বশীল দেশের প্রধান বলতে পারেন না। এমন নজির আন্তর্জাতিক ইতিহাসে অত্যন্ত কম।

ট্রুডো নয়াদিল্লির বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছেন, তার স্বপক্ষে কোনও প্রমাণ নেই। তারপরেও অভিযোগ আনা শিশুসুলভ আচরণ। পাল্টা বলা যেতে পারে, ট্রুডো সরকার যা করেছে একটা আন্তর্জাতিক জঙ্গির পক্ষে ময়দানে নেমেছে।  সেক্ষেত্রে তাকে ব্যাখ্যা করতে হবে কেন এই সরকার একজন সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে?

Related Articles