গ্রেফতার ২ পাকিস্তানি, ভিসা ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা
Two Pakistanis tried to enter India without visas

The Truth of Bengal: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার এক ছেলে সহ পাকিস্তানি মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ধৃত মহিলার নাম শায়েস্তা হানিফ(৬৩) ও তাঁর ছেলে মহম্মদ আরিয়ান(১২)। ধৃতরা পাকিস্তানের করাচির বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার নেপালের কাকরভিটা থেকে ভারতে প্রবেশের সময় পানিট্যাঙ্কিতে এসএসবি জওয়ানদের সহেন্দ হয়, তারপর তাদের আটক করে। এবং জিজ্ঞেসা বাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। এসএসবি জাওয়ানরা ধৃত দুজনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন এবং পুলিশ দুজনকেই গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃতদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট ও পরিচয় পত্র উদ্ধার হয়েছে। তাদের কাছে ভারতে ঢোকার কোনও ভিসা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে শায়েস্তা অসমের শিলচরের মেয়ে। করাটির বাসিন্দা মহম্মদ হানিফের সঙ্গে বিয়ের কিছুদিন পর কাজের জন্য সৌদিআরবের জেড্ডায় কাজ করতে যায় । এরপর পরিবারিক সমস্যা জন্য ভারতে ফিরতে চেয়েছিলেন। তবে পাকিস্তান থেকে নেপালে বৈধ ভাবে প্রবেশ করলেও ভারতে প্রবেশের কোন বৈধ ভিসা ছিলনা।
অপরদিকে আদেও ধৃত মহিলা কতটা সত্য বলছে তা কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দা ও পুলিশকে। বৃহস্পতিবার ধৃতদের মধ্য মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে ও মহিলার ছেলেকে দার্জিলিং জুভেনাইলে পাঠানো হয়। যদিও আদালতে যাওয়ার আগে ওই মহিলা বলেন বেরাতে এসছি। তবে ভারতের জন্য ভিসা আপলাই করেছিলাম তবে পাইনি। এখানে আমার বোনের বাড়িত রয়েছে কলকাতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তের স্বার্থে আদালতে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
Free Access






