ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে,দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের
Terrible accident in Andhra Pradesh

The Truth of Bengal: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত আরও ২ জন। মৃতদের মধ্যে রয়েছে ২ জন মহিলা। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। একটি গাড়ির সঙ্গে একটি লড়ির ধাক্কায় প্রাণ গেছে ৩ জনের, দুর্ঘটনায় আহত আরও ২। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মুসুনুর টোলপ্লাজায়। জানা গেছে একটি চারচাকা গাড়ি চেন্নাই থেকে কেনাকাটা করে ফিরছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরিকে সজোরে ধাক্কা মারে। মূলত লরিটিকে অভারটেক করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। লরির পিছনে এসে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক খুব বেপরোয়া ভাবেই চালাচ্ছিল গাড়িটি।
যে কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছই পুলিশ। গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরা জানান ৩ জনের মৃত্যু হয়েছে বাকি ২ জনের অবস্থা খুব শোচনীয়। মৃতদের মধ্যে ২ জন রয়েছে মহিলা। মৃতদেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।






