Truth of Bengal: সপ্তাহের প্রথম সেশনে ধসের পর মঙ্গলবার ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ইতিবাচক প্রবণতা দেখা যায় সূচকে। বিনিয়োগকারীদের নতুন করে কেনাকাটার ফলে সূচক দুটিই ঊর্ধ্বমুখী হয়। মঙ্গলবার এক্সচেঞ্জ খোলার পরে সেনসেক্স বেড়েছে প্রায় ০.৪৯ শতাংশ বা ৩৮৭ পয়েন্ট।
অন্যদিকে নিফটি ৫০ সূচকেও দেখা গেছে ঊর্ধ্বগতি। নিফটি বেড়েছে প্রায় ০.৫২ শতাংশ বা ১২১ পয়েন্ট। আগের দিনের পতনের ধাক্কা কাটিয়ে বাজারে কিছুটা স্থিতি ফিরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্কিং, আইটি ও ফিনান্সিয়াল খাতের শেয়ারগুলিতে মূলত কেনাকাটার প্রবণতা দেখা যায়। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের মনোভাবের উপর আগামী দিনে বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করবে। তবে প্রথম সেশনের ধসের পর দ্বিতীয় দিনে বাজারের এই ঘুরে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ী মহল।






