দেশ

৬৮তম জাতীয় গেমসে প্রথম স্থান অধিকার করেছেন মগড়ার সোহম

Soham from Magra wins first place in 68th National Games

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী : গত ২৬ শে নভেম্বর থেকে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হয় ৬৮তম ন্যাশানাল গেমস প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টে নজির গড়লেন হুগলি জেলার মগরার পুরুষোত্তমপুর ভেদিয়াপোতা গ্রামের সোহম বিশ্বাস। ট্রিপিলজাম্পে প্রথম স্থান অধিকার করেছেন সোহম।

সোহম এর  এর আগে ২০২৩  সালে বিহারে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসের ট্রিপিল জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। জাতীয়স্তরের প্রতিযোগিতায় নামার আগে জেলা ও রাজ্যস্তরের বহুবার সে প্রথম স্থান অধিকার করার নজির গড়েছে। বর্তমানে সোহম খেলাধুলোর পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছে পড়াশুনাও।

ছেলের এই সাফল্যে সোহমের বাবা উত্তম বিশ্বাস বলেন, সোহম ছোটবেলা থেকেই খেলাধুলা খুব ভালবাসে। এবং দুবেলা ধরেই চলতো তাঁর অনুশীলন। প্রথমে বাড়ির কাছে সে খেলাধুলোর অনুশীলন শুরু করলেও, পরবর্তীকালে ত্রিবেণী শিবপুর স্পোটিং ক্লাবের মাঠে অ্যাথালেটিক কোচ রথীন দাসের হাত ধরে সে বহু বছর ধরেই অনুশীলন করে আসছে। আর আজকে ওঁর এই সাফল্য আমাদের সবাইকে গর্বিত করেছে। শুধু বাবাই নন, ছেলের এই সাফল্যে গর্বিত সোহমের মা-ও।

ছেলের সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানান, সোহম ২৪ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে অর্ধেক দিন বাড়িতেই থাকে। এই কারণে ওঁকে বকাবকিও কম করিনি। কিন্তু আজ ওঁর এই সাফল্য সত্যিই আমাকে দারুণ আনন্দ দিয়েছে। যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।

অন্য দিকে সোহমের কোচ রথীন দাস বলেন, সোহম সত্যি ভালো ছেলে। আজকালকার দিনে ছেলে-মেয়েরা বেশিরভাগই স্পার্মফোনে আসক্ত হয়ে রয়েছে। আমি সেই সমস্ত বাবা-মায়েদের অনুরোধ করবো, আপনারা দয়া করে ছেলে-মেয়েদের মাঠে পাঠান। ছাত্রের এই সাফল্য যে শুধু ত্রিবেণী বা মগড়ার নামই উজ্জ্বল করেনি, গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে বলেই জানান রথীনবাবু।

সোহমের এই সাফল্যে গর্বিত তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। প্রিয় ছাত্রের এই সাফল্যে গর্বিত প্রধান শিক্ষিকা শিখা মণ্ডল বলেন, সোহম গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। ও খেলাধুলোয় শুধু ভাল নয়, পড়াশুনাতেও সমান সোহম যথেষ্ট ভাল ছত্র। স্কুলের পক্ষ থেকে ওঁর প্রতি আমাদের সব সময় সবরকম ভাবেই সহযোগিতা থাকবে বলেই জানান প্রধান শিক্ষিকা।

Related Articles