দেশ

নয়া অস্ত্র নৌসেনার হাতে

New weapons are in the hands of the Navy

Truth Of Bengal : দেশীয় প্রযুক্তিতে স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপনাস্ত্রের সফল উতক্ষেপন। নৌবাহিনীকে আরও  শক্তিশালী করতেই ডিফেন্স রিসার্ছ অ্যান্ড অর্গানাইজেশনের এই উতক্ষেপন। ওড়িশার চাঁদিপুর থেকে এই উতক্ষেপন করা হয়। এই ক্ষেপনাস্ত্র খুব নীচের দিক থেকে হামলা করতে সক্ষম। লক্ষ্যবস্তুকে দ্রুত চিহ্নিত করে নিশানা করতে সক্ষম। প্রায় ৫-৬ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতেও সক্ষম। এটি সর্বাধিক ৯০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেও সক্ষম। এই ভিএল আরএসএম ক্ষেপনাস্ত্রটি ডিআরডিও ও নৌসেনার যৌথ উদ্যোগে তৈরি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তাদের এই যৌথ উদ্যোগের প্রশাংসা করেছেন।

ডিআরডিওর তরফ থেকে এই অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র তৈরির কারণই হল নৌসেনাকে আরও মজবুত করা ও ঘাতক করে তোলা। নৌসেনার ডুবজাহাজে এই ক্ষেপনাস্ত্র মোতায়েন করা হবে বলে জানা যায়। কে সিরিজের এই ক্ষেপনাস্ত্র কে-৫। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি এই ক্ষেপনাস্ত্রের ২০০০ কেজি বিস্ফোরক বহন ক্ষমতা রয়েছে।  মিনিট কয়েকের মধ্যে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে এই ক্ষেপনাস্ত্র হামলা চালালে তা পাকিস্তান ও চিনের একাধিক এলাকা ধ্বংস করে দিতে পারে।

Related Articles