ভূমিকম্পের সময় নবজাতকদের রক্ষায় তৎপর নার্সরা, ভাইরাল সিসিটিভি ফুটেজ
আদিত্য হাসপাতালের NICU (নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট) ঘটনা।
Truth Of Bengal: উত্তর-পূর্বের বিভিন্ন অংশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আসামের নাগাঁও জেলার একটি প্রাইভেট হাসপাতালও কেঁপে ওঠে। সেই সময় সদ্যজাতদের রক্ষা করতে দেখা গেল ওই হাসপাতালের নার্সদের। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে অনেক প্রশংসা কুড়িয়েছে।
VIDEO | As an earthquake of 5.8 magnitude shook parts of the northeast region and West Bengal on Sunday, nurses from a hospital in Assam’s Nagaon acted heroically, ensuring the safety of newborns as tremors hit the region.
(Source: Third Party)
(Full video available on PTI… pic.twitter.com/MOFUmU93QY
— Press Trust of India (@PTI_News) September 15, 2025
আদিত্য হাসপাতালের NICU (নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট) ঘটনা। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই নার্স চেয়ারে বসে ছিলেন। হঠাৎ ভবনটি কেঁপে উঠতে শুরু করলে তারা উঠে ক্রিবে থাকা নবজাতকের ওপর হাত রাখেন। কম্পনের সময় শিশুরা যাতে নিরাপদ থাকে তার নিশ্চিত করেন।
প্রসঙ্গত, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল ৫.৮ এবং তা বিকেল ৪.৪১ মিনিটে রেকর্ড হয়। দ্বিতীয় কম্পন ছিল ৩.১ মাত্রার (বিকেল ৪.৫৮), তৃতীয় কম্পন ২.৯ মাত্রার (বিকেল ৫.২১) এবং চতুর্থ কম্পন ২.৭ মাত্রার (বিকেল ৬.১১)। তৃতীয় ভূমিকম্পের এপিসেন্টার ছিল আসামের সোনিতপুরে, অন্য তিনটি কম্পন প্রতিবেশী উডালগুড়ি জেলায় আঘাত হানেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ওই অঞ্চলে দুই দিনের সফর শেষ করে রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন। তিনি ফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি জানতে চান বলে জানা যায়। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলি ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে।




