দেশ

সুপ্রিমকোর্টে তিরস্কারের মুখে পড়ে অন্তর্বর্তী জামিনের আবেদন প্রত্যাহার,বড় ধাক্কা খেলেন হেমন্ত সোরেন

Hemant Soren suffered a major blow by withdrawing the interim bail application

The Truth of Bengal: প্রতিরক্ষা দফতরের ‘ জমি কেলেঙ্কারি’ মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতার হন হেমন্ত সোরেন। দীর্ঘ ৪মাস তিনি হেফাজতেই রয়েছেন। তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মমলা করেন হেমন্ত সোরেন। রাঁচি স্পেশাল আদালতে হেমন্ত সোরেনের  চার্জশিট এখনও প্রকাশ করেনি।তারপরেও কেন সুপ্রিমকোর্টে হেমন্ত সোরেন মামলা করেছেন তাই নিয়ে প্রশ্ন তোলেন শীর্ষ আদালতের বিচারপতিরা। সুপ্রিমকোর্টের তিরস্কারের মুখে পড়ে অন্তর্বর্তী জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন হেমন্ত সোরেন।হেমন্তের পক্ষে সুপ্রিমকোর্টে মামলা লড়েন কপিল সিব্বাল।তিনি হেমন্তের পক্ষে সওয়াল করতে গেলে শীর্ষ আদালত জানিয়ে দেয়,মামলা প্রত্যাহার না করলে মামলা খারিজ করে দিতে বাধ্য হবেন।সুপ্রিমকোর্টের এই কড়া বার্তার পর হেমন্ত সোরেন মামলা প্রত্যাহার করে নেন।

এই অবস্থায় রাজনৈতিক মহল মনে করছেন,হেমন্ত সোরেন ভোটে প্রচার করতে পারবেন না।বর্তমানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।তাঁর গ্রেফতারির প্রতিবাদে রাঁচিতে ইন্ডিয়া জোট সমাবেশ করে। এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেরাজ্যের ১৪টি আসনে লড়ছে।এরমধ্যে ৭টি আসন ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি দফায় আরও ৭টি আসনের ভোট হবে।ষষ্ঠ ও সপ্তম দফায় অর্থাত্ ২৫মে ও ১জুন, এই ভোটগ্রহণ করা হবে। তার আগে হেমন্তের এই বড় ধাক্কা সামনে এল।

নির্বাচন চলাকালীন কেন্দ্রের শাসকদল তাঁকে নানাভাবে হেনস্থা করছে।এরমাঝে কপিল সিব্বল,আদালতে জানান,আগামীদিনে রয়েছে নির্বাচন,সেই নির্বাচনে প্রচার চালাতে তাঁর মক্কেলকে অনুমতি দেওয়া হোক। কিন্তু সুপ্রিমকোর্টে আবেদন করেও শিবু সোরেনকে আবেদন প্রত্যাহার করতে হওয়ায় আপাতত তিনি হেফাজতে থাকবেন।ফলে হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনকেই দলের হয়ে হাল ধরতে হবে।তিনিই প্রচারের সুর বাঁধছেন। সহানুভূতির হাওয়ায় লোকসভায় বিজেপিকে কুপোকাত করার চেষ্টাও জারি রেখেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব। তাই অরবিন্দ কেজরিওয়ালের মতোই হেমন্ত সোরেনের গ্রেফতারি ইস্যুতে রাজনৈতিক বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না।

Related Articles