দেশ

শিবাজির ‘বাঘ-নখ’ ফিরছে দেশে! প্রদর্শিত হবে মহারাষ্ট্রের একাধিক জায়গায়

Chhatrapati Shivaji history

The Truth of Bengal: মারাঠা বীর ছত্রপতি শিবাজির বিজয়গাথা জায়গা করে আছে ইতিহাসে। ১৬৫৯ সালে বিজাপুরে জেনারেল আফজল খানকে পরাজিত করেছিলেন শিবাজি। সেই যুদ্ধে শিবাজি একটি বিশেষ অস্ত্র ব্যবহার করেছিলেন। যা ‘বাঘ নখ’ হিসেবে পরিচিত। বর্তমানে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে রয়েছে সেটি। আগামী তিন বছরের জন্য শিবাজির সেই বাঘ নখ দেশে আনার প্রক্রিয়া চলছে। শিবাজির সিংহাসনে আরোহনের ৩৫০তম বছর পূর্তি হবে চলতি ২০২৩ সালে।

সেই আবহেই তাঁর ব্যবহৃত ‘বাঘ নখ’ ফিরিয়ে আনা হচ্ছে। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা দাবি করছে, ওই ‘বাঘ নখ’ আসলে শিবাজির নয়, বিধানসভা নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ছত্রপতি শিবাজি মহারাজের সেই বাঘ নখ তিন বছরের জন্য ভারতে ফিরিয়ে আনার জন্য লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামের সঙ্গে মহারাষ্ট্র সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার।

শিবাজির এই বাঘনখ ইস্পাতের তৈরি। হাতের মুঠোয় ধরা যায়। ছত্রপতি শিবাজীর এই দুর্মূল্য অস্ত্রের দুদিকে আংটির মতো জায়গা রয়েছে। ইস্পাতের তৈরি এই অস্ত্র হাতের তর্জনী ও কনিষ্ঠ আঙুলে পরা হয়য়। কথিত আছে, এই বাঘ নখ সবসময় নিজের কাছে রাখতেন শিবাজি। তিনি এই বাঘনখ দিয়েই আফজল খানকে হত্যা করেছিলেন। কয়েক দশক ধরেই লন্ডনের মিউজিয়ামে রয়েছে এই বাঘনখ। এবার শিবাজির সেই বাঘ নখ ফিরে আসতে চলেছে দেশে।

Free Access