বিনোদন

হাসপাতালের বেডে কাতরাচ্ছেন প্রেমিকা, চোখে জল হৃতিকের! হঠাৎ কী হল সাবার?

ভয়াবহ সংক্রমণে শারীরিকভাবে ভেঙে পড়েছেন হৃতিক রোশনের প্রেমিকা।

Truth of Bengal: বলিউডে হঠাৎই চাঞ্চল্য, গুরুতর অসুস্থ অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ। গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ভয়াবহ সংক্রমণে শারীরিকভাবে ভেঙে পড়েছেন হৃতিক রোশনের প্রেমিকা। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঠিকমতো উঠে বসা তো দূরের কথা, দৈনন্দিন ছোট কাজ করতেও অসুবিধা হচ্ছে তাঁর।

নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেড থেকে ছবি শেয়ার করে সাবা জানিয়েছেন, তিনি Cyclospora cayetanensis নামের এক সংক্রমণে আক্রান্ত। এই সংক্রমণের ফলে মাত্র ১৪ দিনে প্রায় ৪ কেজি ওজন কমে গেছে তাঁর। একসময় যিনি নিয়মিত শরীরচর্চা করতেন, ভারী ওজন তুলতেন- এখন তাঁর অবস্থাই সম্পূর্ণ বিপরীত।

সাবা জানিয়েছেন, তিনি সবসময় ঘরের খাবার খান এবং নিজের পানীয় জল ব্যবহার করেন। তবুও কীভাবে এই সংক্রমণ হল, তা নিয়ে তিনি নিজেই বিস্মিত। তাঁর কথায়, “একদিন আগেও আমি ট্রেনিং করছিলাম, আর পরের দিনই শরীর সম্পূর্ণ ভেঙে পড়ে।”

এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। দিনরাত এক করে সাবার দেখভাল করছেন তিনি। শুধু তাই নয়, মানসিকভাবেও শক্ত করে পাশে দাঁড়িয়ে আছেন হৃতিক, যাতে কঠিন পরিস্থিতিতেও সাবা হাসিখুশি থাকতে পারেন।

নিজের অভিজ্ঞতা থেকে সাবা সকলকে সতর্ক করেছেন। বিশেষ করে খাবার, বিশেষ করে স্যালাড বা কাঁচা সবজি ভালভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ এই ধরনের সংক্রমণ কখনও কখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন ও সাবা আজাদ। এরপর থেকেই রোশন পরিবারের নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় সাবাকে।

Related Articles