দুর্গাপুজো ২০২৪রাজ্যের খবর

বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে অনুদান প্রদান ও পূজা গাইড ম্যাপ কর্মসূচির আয়োজন

Burdwan district police organized donation and puja guide map program

Truth Of Bengal : পিন্টু প্যাটেল : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটিদের চেক প্রদান অনুষ্ঠান ও পূজা গাইড ম্যাপ উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয় বর্ধমান সংস্কৃতি লোকোমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে।

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটিদের চেক প্রদান অনুষ্ঠান ও পূজা গাইড ম্যাপ উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয় বর্ধমান সংস্কৃতি লোকোমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে। বর্ধমান শহর লাগুয়া উত্তর, দক্ষিণ সব পুজো কমিটি গুলোকেই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

আর কয়েকদিনের অপেক্ষা বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো তাই প্রতি বছরের ন্যায় এ বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটি গুলোকে ৮৫,০০০ আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এবারের পূর্ব বর্ধমান জেলায় উত্তর দক্ষিণ মিলিয়ে প্রায় ২৪০ টি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান। পূর্ব বর্ধমান গোটা জেলা জুড়ে প্রায় ৪০০০ এর বেশি পুজো কমিটি সরকারি অনুদান পাবেন। আজ অর্থাৎ শনিবার বর্ধমান সংস্কৃতি লোকোমঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শহরের এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয়।

এছাড়াও আজকের ওই মঞ্চ থেকে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে পুজোর কিছু গাইড লাইন দেওয়া হয় তার মধ্যে যেমন রয়েছে পুজো কমিটির সমস্ত ক্লাব গুলোকে জনসচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। ক্লাবগুলোকে মশাবাহিত রোগ সম্পর্কে মাইকিং করতে হবে, প্রত্যেক ক্লাবকে ৫টি করে ডেঙ্গু সচেতনতা মূলক ব্যানার টাঙাতে হবে। এলাকার বাসিন্দারা যত্রতত্র আবর্জনা ফেলা যাবেনা। যেসব পুজো মন্ডপের সামনে ফুড স্টল বা অন্যান্য স্টল থাকবে তাদের নির্দিষ্টভাবে ময়লা ফেলার জায়গা রাখতে হবে।

এরকম ধরনের বেশ কিছু গাইড ম্যাপের উদ্বোধন করা হয় আজকের এই মঞ্চ থেকে। আজকের চেক প্রদান অনুষ্ঠান ও পুজো গাইড ম্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদ্বীপ মহাশয়, অতিরিক্ত পুলিশ সুপার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌর সভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিডিএ চেয়ারপারসন কাকলী গুপ্ত তা সহ ওয়ার্ডের কাউন্সিলর গণ এবং অন্যান্য পুলিশ আধিকারিকগন।

Related Articles