কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএ -র সম্মেলন
কর্পোরেট সেক্টর ও পুঁজিপতিরা সাদর অভ্যর্থনা - সাধুবাদ জানাচ্ছেন এই নতুন শ্রম আইনের।
রাহুল চট্টোপাধ্যায়: কলকাতার ঐতিহ্য প্রাচীন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সভাগৃহে বিপিবিসিইএ (বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্ট্রাক্ট এমপ্লইজ অ্যাসোসিয়েশন)এর উদ্যোগে ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মচারিদের কনভেনশন অনুষ্ঠিত হয়। সংগঠনটি সারা ভারত ব্যাংক কর্মচারী সমিতি ( এ আই বি ই এ) এর রাজ্য কমিটির বিপিবিসিইএ অনুমোদিত। ওই কনভেনশনে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইন ও শ্রমিক-কৃষক-জন স্বার্থবিরোধী নীতি সহ অধিকাংশ রাষ্ট্রীয় সংস্থার বি-রাষ্ট্রীয় করণের তীর প্রতিবাদ জানানো হয়। এ আই বি ই এ -এর সভাপতি তথা বি পি বিইএ -এর চেয়ারম্যান রাজেন নাগর বলেন, ‘নতুন শ্রম আইন শ্রমজীবি মানুষের জন্য বিপজ্জনক।
এতে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়নের কার্যক্রম ও ধর্মঘটের অধিকার যেমন ক্ষুন্ন হবে অপর দিকে মালিকও পয় পাচ্ছেন হায়ার এন্ড ফায়ার নীতির প্রয়োগ এর ফলে। যদিও কর্পোরেট সেক্টর ও পুঁজিপতিরা সাদর অভ্যর্থনা – সাধুবাদ জানাচ্ছেন এই নতুন শ্রম আইনের। বি পি বি ই এ- এর সম্পাদক ইন্দ্রনীল মিত্র , কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির তীব্র সমালোচনা করে অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। বিপিবিসিইএ -এর সাধারণ সম্পাদক ও বি পি বি ই এ -এর উপ-সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ শাহাবুদ্দিন বলেন,’ কেন্দ্রীয় সরকার অনুমোদিত শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। প্রতিটি ব্যাঙ্কে কেন্দ্রীয় অনুমোদিত হারে বেতন দিতে হবে। নুন্যতম সাড়ে ৭ হাজার টাকা পেনশন চালু করতে হবে।’



