
Truth Of Bengal : রোজকার মতই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। কিন্ত কে জানতো সেই প্রাতঃভ্রমণই হবে তার জীবনের অন্তিম প্রাতঃভ্রমণ। এদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন তিনি। তারপর বেশ কিছুটা হাঁটা চলার পর আচমকা একটি বাইক তার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই পরপর ৩ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলেই জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার রাধারঘাট ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে নাথপাড়া এলাকায়।
জানা যায়, মৃতের নাম প্রদীপ দত্ত। বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার রাধারঘাট ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে নাথপাড়া এলাকায়। বুধবার সকালে প্রদীপ প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় কে বা কারা হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। মোট তিনজন বাইকে করে এসে গুলি মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন প্রদীপ। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকার এক বাসিন্দা বলেন, “আমরা এসে দেখলাম প্রদীপ দত্ত এখানে উপুড় হয়ে পড়ে রয়েছে। ওঁকে শুনলাম গুলি করেছে। ওকে প্রথম গুলি করে রাস্তার উপরে, দ্বিতীয় গুলি করে রাস্তা থেকে একটু এসে। তৃতীয় গুলি পড়ে যাওয়ার পরে। তারপর পাঁচ খানাগুলি চালায়। প্রথমে কংগ্রেস করত। তারপর তৃণমূল করত। প্রোমোটারি নিয়েই থাকত।”
- বহরমপুরে শ্যুটআউট
- হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা
- প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী
- প্রতক্ষ্যদর্শীদের দাবি দুজন দুষ্কৃতী গুলি চালিয়েছে






