ভূমিধসের কারণে মিজোরামে ভেঙে পড়ল নির্মাণাধীন রেলওয়ে স্টেশন!
Railway station under construction collapsed in Mizoram due to landslides!

Truth Of Bengal : এক ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত সকলে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একজন কর্মকর্তা জানান, মিজোরামের একটি নির্মাণাধীন কাউনপুই রেলওয়ে স্টেশন ভূমিধসের কারণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে ২৮শে আগস্ট, বুধবার।
ভূমিধসের কারণে ভেঙে পড়ল স্টেশনের বিল্ডিং! দেখুন ভিডিয়ো pic.twitter.com/2TXvy4LHe4
— TOB DIGITAL (@DigitalTob) August 30, 2024
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কাপিনজাল কিশোর শর্মা বিশিষ্ট এক সংবাদ মাধ্যমকে জানান, “মিজোরামের নির্মাণাধীন কাউনপুই রেলওয়ে স্টেশনটি ভূমিধসের কারণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটেছে বুধবার, ২৮ আগস্ট।”
মিজোরামকে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এটি কাউনপুই মিজোরামের কোলাসিব জেলায় অবস্থিত। প্রবল বর্ষণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, এই সপ্তাহে মিজোরামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএমডি দ্বারা জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আসাম ও মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা এবং বিক্ষিপ্ত থেকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডে এর সম্ভাবনা রয়েছে।”






