প্রজ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন কর্ণাটক সরকারের,আবেদনে সাড়াই দেয়নি কেন্দ্র
Karnataka government's request to cancel Prajal Revanna's diplomatic passport

The Truth of Bengal: যৌন নির্যাতন কাণ্ডে অভিযুক্ত প্রজ্বল রেভান্না এখনও পলাতক ।হাসানের জেডিএস সাংসদকে ধরার জন্য কর্ণাটক সরকার আপ্রাণ চেষ্টা করছে।কিন্তু তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।তাই প্রজ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন জানাল কর্ণাটক সরকার।এবিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে কর্ণাটক সরকারের তরফে।উল্লেখ্য বিজেপি ঘনিষ্ঠ সাংসদ এখন জার্মানিতে গাঢাকা দিয়ে রয়েছে।পেনড্রাইভে প্রজ্বলের কুকীর্তির সমস্ত নমুনা মিলেছে বলে কর্ণাটক পুলিশ দাবি করেছে।সিটও সত্যসন্ধানে তত্পরতা জারি রেয়েছে।কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন যাতে প্রজ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়।
কংগ্রেস নেতৃত্ব ও কর্ণাটক সরকার মনে করছে যৌন নির্যাতনে অভিযুক্ত প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে অবশ্যই কঠোরতম পদক্ষেপ করা যে দরকার তাও মনে করিয়ে দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।তিনি বলেন, কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে আইনের কাঠামোর মধ্যে সহায়তা প্রদান করা কেন্দ্রের কর্তব্য। বিজেপি ঘনিষ্ঠ জেডিএস সাংসদের বিরুদ্ধে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের জন্য রাজ্য সরকার বিশেষ তদন্ত দল গঠন করেছে।এসআইটি ইতিমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে।এবিষয়ে কংগ্রেস সরকার স্পষ্ট জানিয়েছে, “এখনও কেন্দ্র থেকে কিছুই আসেনি, কেন্দ্রেরও আমাদের সাহায্য করা উচিত, এটাই আমরা অনুরোধ করছি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিদ্ধারামাইয়া আরও বলেন, “মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রজ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার জন্য একটি চিঠি লিখেছিলেন, কিন্তু আমরা এর কোনো সাড়া পাইনি৷
অথচ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার পর এসআইটি সরকারী চ্যানেলের মাধ্যমে একটি চিঠি লিখেছে যে তার পাসপোর্ট বাতিল করা কেন্দ্রীয় সরকারের কাজ।” “কেন্দ্রীয় সরকারকে আমাদের সাহায্য করতে হবে, এটি রেভান্না বা প্রজ্বল রেভান্নার প্রশ্ন নয়, এটি অবশ্যই আইনগত বিষয়” আইন রক্ষা করা কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব , এটা বুঝতে হবে,”৩৩ বছর বয়সী প্রজ্বল, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি এবং হাসান লোকসভা অংশ থেকে এনডিএ-এর প্রার্থী, তিনি মহিলাদের যৌন নির্যাতনের একাধিক ঘটনার জন্য অভিযুক্ত।তাঁকে আদালতের কাঠগড়ায় তোলার জন্য কেন্দ্রের বিজেপি সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিক চাইছেন কর্ণাটক প্রশাসনের শীর্ষ কর্তারা।





