IPL 2024

গুজরাটে কি ছাপিয়ে যেতে পারবে আরসিবি?

The Truth Of Bengal: গুজরাটের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ৪৫ তম ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমেই ৪ বলে ৫ রান করেই আউট হয়ে যায় ঋদ্ধিমান সাহা।

অধিনায়ক শুভমন গিলকে ১৯ বলে ১৬ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে তরুন তুর্কি সাই সুদর্শন ৪৯ বলে ৮৪ রান করে নট আউট থাকেন। তিনি আটটি চার ও চারটি ছয় মারেন। শাহরুখ খান তিনটি চার ও পাঁচটি ছয়ের মাধ্যমে ৩০ বলে ৫৮ রান করেন।

এছাড়াও ডেভিড মিলার ব্যাটিং-এ নেমে ২৬ রান করেন৷ যার দরুন গুজরাট ২০০ রানের লক্ষ্যে পৌঁছে যায়। কোহেলিদের এই ম্যাচ জিততে হলে ২০১ করতে হবে।

Related Articles