
The Truth of bengal : রিংকু সিং এক বিস্ময় এক প্রতিভা। কেকেআর থেকে উঠে আসা এই তরুণ খেলোয়ার গত বছর আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেন তারপর থেকেই সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন। এবছর তার পারফরম্যান্সের দিকে নজর ছিল সকল সমর্থকদের। প্রিয় তারকা কেমন পারফর্ম করে তা দেখার জন্য অপেক্ষায় থাকেন সমর্থকরা। শুধু সমর্থক নয় বিরাট কোহলিও রিঙ্কুর পারফর্মেন্সে যথেষ্ট খুশি। সে কারণেই তাকে ব্যাট ও উপহার দিলেন বিরাট কোহলি।
ম্যাচ শেষে কোহলি রিঙ্কুকে ব্যাট উপহার দেন আর সেই ছবি সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আইপিএল থেকেই উত্থান হয়েছে রিংকুর । তবে রিঙ্কুকে এ দিন ধামাকাদার খেলায় অবশ্য দেখা যায়নি। তবুও তার যে পারফরম্যান্স তার পারফরম্যান্স খুশি বিরাট কোহলির নিজে ।
রিঙ্কু এদিন না পারলেও বিরাট এদিন পেরেছেন। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কিং কোহলি। কিন্তু এর আগে পরের যে পারফরম্যান্স তা বিচার করে কিং কোহলি তাকে উপহার দিয়েছেন বলে মত সমর্থকদের।






