৮মিলিমিটারের সরস্বতী মূর্তি, তাক লাগালেন নবদ্বীপের শিল্পী
8mm Saraswati statue, put up by artist from Nabadwip

The Truth Of Bengal : ৮মিলিমিটারের সরস্বতী মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের গৌতম সাহা।৬সেন্টিমিটার রুলের ওপর মাটি আর রংয়ের সংমিশ্রণে অপরূপ সৃষ্টি উপহার দিয়েছেন তিনি।অঙ্কনের শিক্ষকের সৃষ্টি মাইক্রো সরস্বতী শিল্প-সমঝদার মানুষদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ছোট ছোট জিনিসের উপর ছবি আঁকাটা নেশা তাঁর। ছোটবেলা থেকেই আঁকার প্রতি দুরন্ত ঝোঁক রয়েছে নবদ্বীপের অঙ্কনের শিক্ষক গৌতম সাহার। এবার নিজের ইচ্ছেপূরণ করতে ৬সেন্টিমিটার রুলের ওপর মাটি আর রংয়ের কারুকাজে তৈরি করেছেন মাইক্রো সরস্বতী।বিদ্যার দেবীকে শ্রদ্ধা জানাতেই এই সৃষ্টি বলেও শিল্পীরাও জানিয়েছেন।৫৬বছরে অনেক কিছু উপহার দিয়েছেন তিনি।বাবা ছিলেন আকাশবাণীর গীতিকার,শিক্ষক।এখন সেই শিক্ষক সন্তান ক্ষুদ্র শিল্প নিয়ে নানা এক্সপেরিমেন্ট করছেন।
অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগডালের ওপর, কখনো ধানের ওপর তো, কখনো চকের, বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনিষীদের মূর্তি। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। পরিবারের সঙ্গে সময় কাটানোর মতোই তিনি লেখালেখি, সংগীত ও শিক্ষা নিয়ে চর্চা করেন।শিল্প-সৃষ্টির এই কারুকাজ পড়ুয়াদের নতুন কিছু করার প্রেরণা জোগাবে বলে তাঁর আশা।মাধব দেবনাথের রিপোর্ট।
FREE ACCESS






