
The Truth of Bengal: কুলিক এক্সপ্রেসের চলন্ত ট্রেনের চাকায় আগুন। ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসটিকে মাঝ পথেই থামানো হয়। রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল এক্সপ্রেসটি। মালদা টাউন স্টেশন ছাড়িয়ে যাবার পর খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎ চাকায় ধোঁয়া দেখা যায়।
আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও কোন ক্ষয়ক্ষতি হয়নি। ত্রুটি মেরামত করার পরে গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি। শনিবার সকাল এগারোটা নাগাদ তড়িঘড়ি ট্রেনটিকে নিয়ে আসা হয় নিউ ফরাক্কা স্টেশনে। বর্তমানে সেখানেই পরীক্ষা করে দেখা হচ্ছে, কী কারণে আগুনের ধোঁয়া দেখা যায়।
Free Access



