সম্প্রীতির লক্ষ্যে ব্রত চারী শিক্ষাদান, দেশপ্রেমের দীক্ষা দেওয়ার উদ্যোগ
New Education System

The Truth of Bengal: এতদিন তারা শিখেছিলেন অ-এ অজগর আসছে তেরে,আএ আমটি খাবো পেরে।আগামীতে কম্পিউটারের মাউসে ক্লিক করার অভ্যাস রপ্ত করার ভাবনাও রয়েছে কচিকাঁচাদের। তার মাঝে এখন সুন্দরবনের পড়য়ারা শিখছেন, চল কোদাল চালাই, ভুলে মানের বালাই। .স্বাধীনতার সময় থেকে ব্রতচারী আন্দোলন উন্নত জীবনবোধের শিক্ষা দেয়।মূলতঃ আত্মিকও সামাজিক উত্কর্ষ বিধানের লক্ষ্যে এই ব্রতচারী আন্দোলন শুরু করেন গুরুসদয় দত্ত।শিক্ষা শিবির থেকে সামাজিক অনুষ্ঠান সবেতেই এই লোকসংস্কৃতির অঙ্গ হয়ে এই ব্রতচারী।
কিন্তু বর্তমান আধুনিক যুগেও সেই ব্রতচারীর গুরুত্ব সমানে রয়েছে। একথা বুঝেই বসিরহাটের হাড়োয়ার রামচাকি প্রাথমিক বিদ্যালয় এই ভিন্ন ধরণের শিক্ষাদানের ব্যবস্থা করেছে। প্রশিক্ষকরা বলছেন, ব্রতচারী শিক্ষা মূলত এমন একটি শিক্ষাব্যবস্থা যা আমাদের দেশীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করার পাশাপাশি ছাত্রসমাজকে পরোপকারীও সঙ্ঘবদ্ধ দেশপ্রেমী করে। রামচাকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগেই এই আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগ দেখা যাচ্ছে।
অন্যান্য বিদ্যালয়েও এই ব্রতচারী প্রশিক্ষণের চিন্তাধারা রয়েছে বলে হাড়োয়ার সার্কেল অফিসার জানান। শিক্ষার পাশাপাশি এই অন্যরকম শিক্ষাদানের ভাবনা নবপ্রজন্মকে উত্সাহিত করছে।তাই শিক্ষিকারা আলাদা আগ্রহভরে শেখাচ্ছেন পড়ুয়াদের।অভিভাবকরাও দরাজ প্রশংসা করছেন এই স্বদেশভাবনার সঙ্গে যুক্ত থাকা ব্রতচারী শিক্ষাদানের দেশপ্রেম-ভাতৃত্ববোধ ও সংঘবদ্ধ জীবন সমাজশিক্ষার কাজেও সাহায্য করবে বলে শিক্ষক-অভিভাবক থেকে সবার আশা।






