
The Truth of Bengal: আজকের রাশিফল বুধবার ২০ ডিসেম্বর চন্দ্র আজ বৃহস্পতির রাশি মীনে বিচরণ করছে। আবার আজ থাকবে রবি যোগ, ব্যাতিপাত যোগ, বরিয়ান যোগ। উত্তরাভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে আজ। বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই শুভ যোগের দ্বারা চার রাশির জাতকরা বিশেষ ভাবে লাভান্বিত হবে।
মেষ রাশি
এই সপ্তাহে নতুন উদ্যমে ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন।
বৃষ রাশি
কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। এই সময় ধৈর্য ধরে চলতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দ্বিচক্রযানের চালকরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন।
মিথুন রাশি
সদস্যদের আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের উপর। রবি যোগের প্রভাবে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু অর্থ লাভ করতে পারেন। এই সম্পত্তির জন্য আপনি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য কেটে গিয়ে সম্পর্ক উন্নত হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে কাল অনেক দিন পর দেখা হতে পারে। অকারণ খরচ করবেন না।
কর্কট রাশি
টাকা-পয়সার ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানের অন্যায় অাবদার কখনওই মেনে নেবেন না। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। সম্পত্তি কেনাবেচার জন্য সময়টি শুভ। অন্যায় উপায়ে রোজগার বাড়াতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
সিংহ রাশি
আপনার পরিবারের সদস্যরা আপনাকে কোনও সারপ্রাইজ পার্টি দিতে পারেন। বন্ধুদের সঙ্গে সন্ধেবেলা দারুণ হুল্লোড় সময় কাটাবেন আপনি। সন্তানের দিক থেকে বিশেষ কোনও ভালো খবর পেতে পারেন শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক ভাবে লাভবান হতে পারেন। সমাজে সুনাম বাড়বে কন্যা রাশির জাতকদের।
কন্যা রাশি
সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না। স্ত্রীর সঙ্গে মনোমালিনে্যর সৃষ্টি হলেও বিবাহ-বিচ্ছেদের কথা ভাববেন না সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। পরিবারের ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে।
তুলা রাশি
অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। আজ আপনাকে ঋণ বা টাকা ধার নিতে হতে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন।
বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে খুব ভেবেচিন্তে ব্যয় করতে হবে। এর পাশাপাশি আপনার আয় বাড়ানোর চেষ্টা করা উচিত। জীবনসঙ্গীর কাছ থেকে ভালবাসা এবং সহযোগিতা পাবেন।
ধনু রাশি
ধনু রাশির যে জাতকরা প্রেম সম্পর্কে আবদ্ধ তাঁদের জন্য আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর জন্য উপহার আনতে পারেন। পরিবারের কোনও সদস্যের সাহায্য না-পাওয়ায় চিন্তিত থাকবেন, তবে তা সত্ত্বেও কাউকে কিছু বলতে পারবেন না। ঋণ শোধ করতে পারবেন। সন্তানকে ভালো সামাজিক করতে দেখে আনন্দিত হবেন।
মকর রাশি
অর্থ সংক্রান্ত লেনদেন করার জন্য আজকের দিনটি ভাল নয়। লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। বাড়ির কিছু সদস্যের মধ্যে মতবিরোধ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার অমীমাংসিত কাজগুলি শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ রাশি
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। শ্রমিক-মালিক বিবাদের জন্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন।
মীন রাশি
সন্তানের লেখাপড়া সংক্রান্ত বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি তাদের শিক্ষার জন্য অর্থ ব্যয় করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় ক্ষতি হতে পারে।
Free Access





