কলকাতাশিক্ষা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে শিক্ষা সম্মেলন, শিক্ষার প্রসারে ‘এডুকেশন সিম্পোসিয়াম’

Education Symposium

The Truth of Bengal: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসন্ন। এবার বাণিজ্য সম্মেলনে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে শিক্ষা। তার আগে হয়ে গেল এডুকেশন সিম্পোসিয়াম। হাজির ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধাররা। শোনালেন শিক্ষা নিয়ে তাঁদের পরিকল্পনার কথা। শিক্ষাক্ষেত্রে নতুন দিশার খোঁজে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর ও সিআইআই-এর উদ্যোগে শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ টানার পাশাপাশি বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর, স্টুডেন্ট এক্সচেঞ্চের মাধ্যমে রাজ্যকে এডুকেশনাল হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি মাসে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে রাজ্য সরকারের তরফে নেওয়া হল বিশেষ উদ্যোগ। রাজ্যের উচ্চশিক্ষার উন্নতির জন্য সরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে এক জায়গায় করে হল এই সম্মেলনে।

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসন্ন। তার আগে এই শিক্ষা সম্মেলনের আয়োজন করেছিল শিক্ষা দফতর। আমন্ত্রণ জানানো হয়েছিল দেশ-বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শিক্ষা দফতরের তরফে এই সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘এডুকেশন সিম্পোসিয়াম’। সম্মেলনে কৃত্রিম মেধা ছাড়াও উদ্ভাবনী নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পড়ুয়া আদানপ্রদানের বিষয়েও আলোচনা চলে।

Free Access

Related Articles