কলকাতা

Bengali: বাঙালি হেনস্থার প্রতিবাদে লাগাতার অবস্থানে তৃণমূল

অভিযোগ ওঠে,বিজেপি সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগিয়ে ভাষা মঞ্চ খুলিয়ে দেয়।

Truth Of Bengal: মায়ের ভাষা, বাংলাভাষা। সেই মাতৃ ভাষার মর্যাদা রাখা হচ্ছে না বিজেপির রাজ্যে।আরও অভিযোগ, দেশ জুড়ে ঘৃণা-বিদ্বেষের বিষ ছড়াচ্ছে বিজেপি। বিজেপির রাজ্যে বাঙালি হেনস্থা বাড়ছে।কোথাও বাংলাভাষিদের অত্যাচার,ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা,হয়রানি করার মতো ভুরিভুরি অভিযোগ উঠছে।ডবল ইঞ্জিনের রাজ্যে বাংলার মানুষদের অমানবিক অত্যাচার বন্ধের দাবিতে তৃণমূল কংগ্রেস ধর্মতলার মেয়োরোডে ধর্নায় বসে। অভিযোগ ওঠে,বিজেপি সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগিয়ে ভাষা মঞ্চ খুলিয়ে দেয়।(Bengali )

বিজেপির সেই রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে সামনে রেখে বিজেপি মেয়ো রোডের প্রতিবাদ-মঞ্চ খুলে দেওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্মতলা চত্ত্বরে লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস । সোমবার সেই ধর্না কর্মসূচির দায়িত্বে ছিল রাজ্য তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের নেতারা ভাষা গৌরব রক্ষার মঞ্চ থেকে গেরুয়া শক্তির বিরুদ্ধে সমালোচনায় সরব হয়।তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করার পাশাপাশি বার্তা দেন।(Bengali )

বিজেপির রাজ্যে বাঙালি হেনস্থা বাড়ছে।কোথাও বাংলাভাষিদের অত্যাচার,ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা,হয়রানি করার মতো ভুরিভুরি অভিযোগ উঠছে।ডবল ইঞ্জিনের রাজ্যে বাংলার মানুষদের অমানবিক অত্যাচার বন্ধের দাবিতে তৃণমূল কংগ্রেস ধর্মতলা চত্বরে অবস্থান অব্যাহত রেখেছে।(Bengali )

বাংলার সম্মান বজায় রাখতে হবে। দেশে ভাষার গৌরব রক্ষার সেই অঙ্গীকার করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গণ-সংগঠন অবস্থান আন্দোলনে নেমেছে।বাংলাভাষীদের ওপর বিজেপির রাজ্যে সন্ত্রাস বন্ধের দাবি ওঠে জোরালোভাবে।গানে-কবিতায় প্রতিবাদীরা সরব হয়। বাংলা ভাষাকে  বিবিধের মঞ্চে সগৌরবে বহাল রাখার দাবি আদায়ে আন্দোলনের সুর চড়াতে চান তৃণমূল নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

Related Articles