দেশ

Supreme Court: ‘এটা লজ্জাজনক!’—নিয়োগ দুর্নীতিতে কড়া মন্তব্য শীর্ষ আদালতের

এই দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিষয়টিতে সম্মতি জানায় এবং আবেদনগুলি বিবেচনায় নেওয়ার নির্দেশ দেয়।

Truth of Bengal: বৃহস্পতিবার, ২১ আগস্ট, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ফের একবার  স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলার শুনানির সময় আদালত মন্তব্য করে, “আপনারা এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি সকিং!”

[আরও পড়ুনঃ Gaganyaan: মহাকাশ অভিযানে নতুন মাইলফলক, ডিসেম্বরেই গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ]

এদিন আদালতে হাজির হয়ে বেশ কয়েকজন চাকরি প্রার্থী জানান, তাঁরা সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের অপেক্ষায় ছিলেন, তাই নির্ধারিত সময়ে নতুন নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে পারেননি। ফলে তাঁরা সময় বাড়ানোর আবেদন জানান। একইসঙ্গে পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার আর্জিও জানান তাঁরা।

এছাড়াও আদালতে দাবি ওঠে, যাঁরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পেয়ে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছিলেন, তাঁরাও যেন এবার পরীক্ষায় বসার সুযোগ পান। এই দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিষয়টিতে সম্মতি জানায় এবং আবেদনগুলি বিবেচনায় নেওয়ার নির্দেশ দেয়।(Supreme Court)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যোগ্য চাকুরিজীবীরা ফর্ম ফিল-আপের জন্য অতিরিক্ত সাত দিনের সময় পাবেন। রাজ্য ও এসএসসি চাইলে পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার বিষয়টিও ভাবতে পারে বলে উল্লেখ করে আদালত। পাশাপাশি, ৪৫ শতাংশ নম্বরধারীদের আবেদন করার সুযোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

Related Articles