Garbage Rescue: বালিতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা
A newborn girl was rescued alive from a garbage pile beneath a bridge in Howrah’s Bali Panchanantala
Truth Of Bengal: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো সদ্যোজাত এক শিশুকন্যা। হাওড়ার বালি পঞ্চাননতলা এলাকার ঘটনা(garbage rescue)। বুধবার সাতসকালে জনৈক টোটো চালকের তৎপরতায় সদ্যোজাত ওই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে জীবিত ওই নবজাতককে দেখতে পান ওই এলাকার এক টোটো চালক।
[আরও পড়ুনঃ Health Funds: স্বাস্থ্য মিশনের ৩০০ কোটি আটকে! বিকল্প পথে হাঁটছে রাজ্য]
প্রচন্ড বৃষ্টির মধ্যেই ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকা সদ্যোজাত শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক নার্সিংহোমে। সেখানেই আপাতত শিশুটির পরিচর্যা চলছে(garbage rescue)। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কে বা কারা নবজাতক ওই শিশুকন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে(garbage rescue)। এদিন ভোর থেকেই বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এরপরেই আবর্জনার স্তূপ থেকে পাওয়া যায় সদ্যোজাত ওই শিশুকন্যাকে।


