কলকাতারাজ্যের খবর

ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল

Heavy rains, strong winds in South Bengal

Truth of Bengal: ভ্যাপসা গরম থেকে স্বস্তি। বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা। আজ শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সেইসঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলাতে রয়েছে ঝড় –বৃষ্টি সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ  রবিবার ঝড়-বৃষ্টি সহ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া,  পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বলা বাহুল্য, মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, ঝাড়খণ্ডের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেইজন্য বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য।

অন্যদিকে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও জলপাইগুড়ি এই দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।সেইসঙ্গে  মালদা ও উত্তর দিনাজপুর এই দুই জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাত। এখান থেকেই স্পষ্ট যে, আগামী বেশ কয়েকদিন বাংলা জুড়ে রয়েছে ঝড়- বৃষ্টির সম্ভাবনা।

Related Articles