বসন্ত পঞ্চমীর এই দিনে আপনার ভাগ্যে কি আছে? জানতে পড়ুন আজকের রাশিফল
What is your fate on this day of Vasant Panchami? Read today's horoscope to know

Truth Of Bengal: আজ সরস্বতী পুজো। আজকের এই শুভ দিনে আপনার শরীর-স্বাস্থ্য কেমন যেতে চলেছে? সুসময় নাকি দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হবে। তাই আজকের দিন আপানার ঠিক কিরুপ কাটবে জানতে একনজরে পড়ে নিন আজকের রাশিফল।
মেষ: প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা। ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য কাজের ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।
বৃষ: ঋণমুক্তির সুযোগ পাবেন। কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা নিতে হতে পারে। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। দাম্পত্য কলহে মনঃকষ্ট।
মিথুন: ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণাবোধ। কোনও ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তনের যোগ। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।
কর্কট: সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। শরীরে ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে।কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। কারও সঙ্গে তর্কে জড়াতে পারেন। দাম্পত্য কলহের আশঙ্কা। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
সিংহ: বাড়তি কিছু খরচ হতে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।
কন্যা: প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রবাসী বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় খরচ বৃদ্ধি। একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের আশঙ্কা। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে দেবেন না। পেটের পুরনো রোগ বাড়তে পারে। কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।
তুলা: দাম্পত্য জীবনে অশান্তির সময়। ব্যবসায় চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি। ব্যবসায় মিশ্রফল। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।
বৃশ্চিক: আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে একই খরচ বার বার হবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারা দিন দুশ্চিন্তা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা।
ধনু: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ। সন্তানের জন্য সম্মানহানির আশঙ্কা। সারা দিন কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।
মকর: বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট। ব্যবসায় একটু শান্তি পেতে পারেন। বিয়ে সংক্রান্ত যোগাযোগে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক হতে পারে।
কুম্ভ: সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বাড়িতে বন্ধুসমাগম হবে। শরীর নিয়ে কষ্টভোগ। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। কোনও কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে।
মীন: ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।






