রাজ্যের খবর
এলাকা পরিষ্কার রাখতে উদ্যোগ, ‘স্বচ্ছ অভিযানে’ মুর্শিদাবাদের নতুন জেলাশাসক
গন্তব্য বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দান।
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: রবিবার সকাল সরকারি ছুটির দিন হলেও বিশ্রামে নেই মুর্শিদাবাদের নতুন জেলাশাসক নীতিন সিংঘানিয়া। জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে নিজেই নেমে পড়লেন ‘স্বচ্ছ অভিযান’-এ। গন্তব্য বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দান।
সকালে হঠাৎ ময়দানে পৌঁছিয়ে যান। গ্লাভস হাতে জেলাশাসক নিজেই মাঠের এক কোণ থেকে নোংরা ও আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক, বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায়, বহরমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, পুরকর্মী, এনসিসি ও এনএসএসের ছাত্র-ছাত্রী, নাগরিক প্রতিরক্ষা বাহিনী এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।






