কলকাতারাজ্যের খবর

বহুতল আবাসনের বুথ স্থাপনে ধাক্কা নির্বাচন কমিশনের

প্রাথমিকভাবে রাজ্যে ৭৮টি বহুতল আবাসনকে বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

Truth Of Bengal: বহুতল আবাসনে বুথ স্থাপন নিয়ে ফের ধাক্কা খেলো নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে রাজ্যে ৭৮টি বহুতল আবাসনকে বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে সেই সংখ্যা কমিয়ে ৫৭ করা হয়। এবার আরও কমে তা দাঁড়াল ৪০-এর নিচে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

এর আগে বহু দল আবাসনে ২১টি বুথ ছিল। এবার সেই সংখ্যাটা মনে করা হয়েছিল বৃদ্ধি পাবে। এমনকি সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আবাসনের বুথ স্থাপন নিয়ে রীতিমত চাপ দিয়েছিলেন। কিন্তু তারপরেও সংখ্যাটা ৪০ পেরোতে পারেনি।

উল্লেখ্য, বহুতল আবাসনে বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে এতে সাধারণ ভোটারদের ভোটদানে অসুবিধা হতে পারে। যেখানে ৩০০ ভোটার রয়েছেন এমন বহু দল আবাসনে বুথ তৈরি করার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। কিন্তু সে ক্ষেত্রে খুব একটা সাফল্য পেল না নির্বাচন কমিশন। ‌

Related Articles