কলকাতারাজ্যের খবর

হোয়াটসঅ্যাপ নির্দেশ নিয়ে বিতর্কে সাফাই সিইও দফতরের

এতে কোনও নিয়মভঙ্গ হয়নি বলেই দাবি সিইও দফতরের।

Truth Of Bengal: হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের তাৎক্ষণিক সুবিধার জন্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু নির্দেশ দেওয়া হয়েছিল। এতে কোনও নিয়মভঙ্গ হয়নি বলেই দাবি সিইও দফতরের।

সিইও দফতরের বক্তব্য, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতেই এই পদ্ধতি অনুসরণ করা হয়। জেলাশাসকদের উদ্দেশে পাঠানো বার্তায় জানানো হয়েছে, কোনও নির্দেশ নিয়ে কারও আপত্তি থাকলে তা জানাতে পারেন সংশ্লিষ্ট আধিকারিক। তবে নিয়ম অনুযায়ী প্রথমে নির্দেশ পালন করতে হবে, তার পরে লিখিত নির্দেশ চাওয়ার সুযোগ রয়েছে।

কমিশন সূত্রে আরও জানা গেছে, এই সংক্রান্ত বার্তা ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও জেলাশাসক হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানাননি বলেই দাবি সিইও দফতরের।হোয়াটসঅ্যাপ নির্দেশ ঘিরে বিতর্ক চললেও, নির্বাচন কমিশনের তরফে বিষয়টিকে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Related Articles