সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে তুলনা নয়, বাঁকুড়া সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Chief Minister's strong message from Birbhum meeting

The Truth Of Bengal : ভুলটা ভুল,ভুলকে প্রশয় দিই না। সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে কোনও তুলনা করবেন না, অজান্তে ভুল হয়ে থাকলেও প্রশয় দিই না। সন্দেশখালির উল্লেখ না করে বিরোধীদের কুত্সার রাজনীতিকে বাঁকুড়ার সভা থেকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে হিংসার আগুন না জ্বালানোর জন্য বিরোধীদের আবেদন করেন তিনি।মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, বিরোধীরা কিভাবে অশান্তি সৃষ্টিতে ইন্ধন জোগাচ্ছে সমস্ত তথ্য তাঁর হাতে আছে, আইন শাসন রক্ষায় তিনি রাফ অ্যান্ড টাফ।
বিজেপির নেতা-নেত্রীর সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্রের ছক ফাঁস হয়েছে।একুশের ভোটে জিততে না পেরে বাংলা দখলের জন্য সন্দেশখালিতে নতুন করে অশান্তি তৈরি র কথা সামনে এসেছে। অডিওতে রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পালের গলা শোনা যায় বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেন।সেখানে দিল্লির নেতারা বাংলার গেরুয়া শিবিরের কাছে, প্রস্তাব রাখেন,সিঙ্গুর-নন্দীগ্রামের মতো পরিস্থিতি তৈরি করতে। এবার সেই সন্দেশখালির উল্লেখ না করেই বিরোধীদের শান্তি বিঘ্নিত করার রাজনৈতিক ফন্দিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর আইনের শাসন রক্ষার বার্তা।
সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা।এক এক জায়গার এক একটা চেহারা রয়েছে। কাজেই একটার সঙ্গে আর একটার তুলনা টানবেন না। নিজেরা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। কোথাও রক্ত ঝরুক,কোথাও অত্যাচার হোক চাই না। জ্ঞানত কোনও অন্যায়কে প্রশয় দিই না,প্রশয় দেব না।
বাম আমলে কৃষকের জমির অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়,পরিবর্তনের ঝড় তোলেন।কৃষক বিদ্রোহ আর গণ-আন্দোলনের ধাক্কায় এগারোয় বাম সরকারের পতন হয়।সেই কৃষক আন্দোলনকে নকল করে বিরোধীরা এই রাজ্যে জমি তৈরির চেষ্টা করছে বিরোধীরা। তাই বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, বিজেপি-বাম-কংগ্রেসের বাংলাকে বদনাম করা ও ষড়যন্ত্রের রাজনীতিকে তিনি রেয়াত করা হবে না ।রাফ অ্যান্ড টাফ স্ট্যান্ড নেওয়ার পক্ষে সুর চড়ান।
উনিশে রাজ্যের ১৮টি আসনে বিজেপি জিতেছিল।জঙ্গলমহলের বেশিরভাগ আসনের মতোই বাঁকুড়ায় সূভাষ সরকার এবং বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ জয়ী হন।কিন্তু ৫বছর সময় হাতে পেয়েও কোনও উপহার দেয়নি বা উন্নয়নের কাজ করেনি।শুধুই হিংসা,হানাহানি আর বিদ্বেষের আগুন জ্বালিয়ে বিজেপি বাংলাকে অশান্ত করে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।সাফ জানান উজ্বলার নামে রাজনৈতিক ভাঁওতাবাজি বা গ্যাস বেলুন ফেরি করার ছক এবার বানচাল করেদিন।
বিজেপি শিখদের খালিস্তানী,সংখ্যালঘুদের পাকিস্তানী বলে। কে কী খাবার খাবে তাও বিজেপির নেতারা বলে দিচ্ছেন। বাংলা ভিক্ষে চায় না বাংলা সব সময় অধিকার চায়। ১০০দিনের কাজের ৫৯লক্ষ মানুষকে বঞ্চনার জবাব দিন। এবারের নির্বাচনে বিজেপিকে খালি হাতে ফিরিয়ে দিন। বাংলা আদিবাসীদের অধিকার দেয়,বিজেপি অধিকার কেড়ে নেয়।
একুশের বিধানসভা ভোটে জঙ্গলমহলের অনেক জায়গায় বিজেপি হেরেছে। বদলাচ্ছে হাওয়া।তাই এবার চব্বিশের লোকসভায় বাঁকুড়া-বিষ্ণুপুর সহ জঙ্গলমহলের সব আসনে উন্নয়নের রাজনীতিকে জেতানোর আহ্বান জানিয়ে প্রচারের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
FREE ACCESS






