দেশরাজ্যের খবর

রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙার অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

এই ঘটনার জেরে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Truth Of Bengal: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু -র সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভাঙার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই ঘটনার জেরে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে।

সূত্রের খবর, রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের দফতর থেকে নবান্নে বার্তা পাঠানো হয়েছে। সেখানে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আজ, রবিবারই বিকেল পাঁচটার মধ্যে লিখিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

গতকাল, শনিবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে রাষ্ট্রপতি অভিযোগ করেন, তাঁকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। সেই ঘটনাকেই ঘিরে প্রোটোকল ভাঙার অভিযোগ সামনে আসে।

Related Articles