রাজ্যের খবর
Trending

বঙ্গ সংস্কৃতির প্রসারে অনন্য প্রয়াস, সৃষ্টি সম্ভার বাঁচিয়ে রাখতে ডিজিটাল সংরক্ষণ

A unique effort to spread Bengali culture

The Truth Of Bengal : মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা,ওমা তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালোবাসা, গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেনের, এই কথায় বুঝিয়ে দেয় বাংলা ভাষা কত গৌরবের, কত উন্নত। একসময়ে ভাষার জন্য লড়াই করেছিলেন বাংলাদেশের মানুষেরা, তৈরি হয়েছিল আলাদা রাষ্ট্র। ভিন্ন ঐতিহ্য-কৃষ্টি আর সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে এই রাজ্যের  সরকার এগিয়ে এসেছে। বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গোত্সব বিশ্বজয় করেছে।ইউনেস্কোর ইনটানজিবেল কালচারাল হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে দুর্গোত্সব। বিশ্বজনীন অনুষ্ঠানের পরম্পরা রক্ষায় বাংলার সরকার বড় আগ্রহী। বলা যায়, দীর্ঘকাল ধরে গড়ে ওঠা এই সংস্কৃতি তাদের প্রকৃত পরিচয় বহন করে। কোনো দেশের জাতীয় সংস্কৃতির ধারা প্রধানত দুটি,একটি নগরসংস্কৃতি ,অন্যটি লোকসংস্কৃতি।আর লোকসংস্কৃতির প্রসারে প্রয়োজন লোকশিক্ষা। একসময় রামকৃষ্ণ  নিজেই লোকশিক্ষার ওপর জোর দেন। যাঁরা এই লোকসংস্কৃতির ধারা বয়ে নিয়ে যান তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তথ্য বলছে, লোকপ্রসার প্রকল্পের অধীনে লোকশিল্পীদের কল্যাণ করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পীদের মাসিক ফি প্রদান
  • ১৮থেকে ৬০ বছর বয়সীদের রিটেনার ফি প্রদান
  • লোকশিল্পীদের দেওয়া হচ্ছে মাসিক ১হাজার টাকা
  • ষাটোর্ধ্ব শিল্পীদের দেওয়া হচ্ছে ১হাজার টাকা পেনশন
  •  নথিভুক্ত শিল্পীদের অনুষ্ঠানে পারিশ্রমিক হাজার টাকা
  • সিনেমা-টেলিভিশনের শিল্পীদের গ্রুপ ইনস্যুরেন্স
  • যাত্রাশিল্পীদের ২৫হাজার টাকা দেওয়া হচ্ছে
  • থিয়েটার গ্রুপকে দেওয়া হচ্ছে ৫০হাজার টাকা

যাত্রা-থিয়েটার, নাটকের মতোই সঙ্গীতের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।  পরম্পরাবাহী লোকরঞ্জনের এইসব মাধ্যম বাম আমলে ধুঁকতে থাকলেও তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আলাদা প্রাণ পেয়েছে। প্রাঞ্জল ভাষায় প্রান্তিক মানুষদের কাছে সমাজসচেতন বার্তা ছড়িয়ে দেওয়ার মতোই নতুন প্রজন্মকে শিক্ষিতও করছে। তথ্যপ্রযুক্তির যুগে কাগজের ব্যবহার কমছে। মূল্যবান সৃষ্টি সংরক্ষণের জন্য কাজে লাগানো হচ্ছে ডিজিটাল পদ্ধতি। যাতে ভবিষ্যত প্রজন্ম এই ব্যতিক্রমী সৃষ্টিকে চাক্ষুষ করতে পারে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের উ্দ্যোগে

  • ৯৫টি ছোট-ডকুমেন্টারি ফিল্ম-ফিচার ফিল্ম
  •  ডিজিটাইজড করা হয়েছে
  • রাজ্য সরকারের সিনেমা সেন্টেনারি বিল্ডিং-এর
  • ফিল্ম আর্কাইভে সিনেমার ডিজিটাইজেশন
  • অনন্য সিনেমা সংরক্ষণের মাধ্যমে
  • সৃষ্টি সম্ভার বাঁচিয়ে রাখার প্রয়াস

সংস্কৃতি রক্ষা করে বঙ্গসভ্যতার বিজয় পতাকা ওড়ানোর এই চেষ্টা সবমহলের প্রশংসা আদায় করে নিচ্ছে। স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে প্রত্নতাত্বিক সামগ্রীর পূর্ণাঙ্গ ডিজিটাল তালিকা তৈরি করা হয়েছে। এমনকি মিউজিয়ামে ভার্চুয়াল ট্যুরের উ্দ্দেশ্যে দর্শকদের ডিজিটাল কিয়স্কও নির্মাণ করা হচ্ছে। যাতে বিশ্বসভায় বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির গৌরব শীর্ষে থাকে।

 

FREE ACCESS

 

Related Articles