অফবিটআন্তর্জাতিক

একটানা ১১ দিন উড়ে ১৩,৫৬০ কিমি পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড খুদে পরিযায়ীর

১১ দিনে কোথাও না থেমে একটানা ১৩৫৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ওই পরিযায়ী পাখিটি।

Truth of Bengal: জলাশয়ের পাড়ে বসবাস করে ছোট্ট পরিযায়ী পাখি Bar tailed Godwit। প্রতি বছর শীতের সময় দীর্ঘ পথ পাড়ি দেয় এই প্রজাতির পরিযায়ী পাখি। কোথাও না থেমে একটানা পথ পাড়ি দেয় এই প্রজাতির পরিযায়ী পাখি। গরমের সময় আলাস্কায় প্রজনন হয় Bar tailed Godwit পাখির। শীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাড়ি জমায়। সম্প্রতি বিজ্ঞানীরা দেখেছেন একটি Bar tailed Godwit পাখি কোথাও না থেমে একটানা ১১ দিনে আলাস্কা থেকে অস্ট্রেলিয়ার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েছে। ১১ দিনে কোথাও না থেমে একটানা ১৩৫৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ওই পরিযায়ী পাখিটি।

ওই Bar tailed Godwit পাখির শরীরে ছোট্ট স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র লাগানো ছিল। হালকা ওজনের ওই ট্রান্সমিটারের মাধ্যমে পাখির রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করতে পারেন বিজ্ঞানীরা। ১১ দিন ধরে একটানা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ১৩৫৬০ কিলোমিটার পথ পেরিয়ে আলাস্কা থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছোয় পরিযায়ী পাখিটি। গোটা যাত্রাপথে কোথাও এতটুকু নেমে বসেনি ছোট্ট পাখিটি।

হাঁস বা সামুদ্রিক পাখির মতো Bar tailed Godwit সরাসরি সমুদ্রে নামতে পারে না। উপকূলীয় অঞ্চলের জলাজমি ও জলাশয় এলাকায় থাকে। স্থলভূমি ছাড়া এই প্রজাতির পাখি মাটি থেকে সরাসরি আকাশে উড়তে পারে না। বিজ্ঞানীরা দেখেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগে ছোট্ট পরিযায়ী পাখি Bar tailed Godwit নিজের দেহের ওজন বাড়িয়ে নেয়। চর্বি থেকে এনার্জি বা শক্তি সংগ্রহ করে। হজমে সাহায্য করা অঙ্গ-প্রত্যঙ্গ সঙ্কুচিত হয়ে যায়। শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণে এই প্রজাতির পরিযায়ী পাখি দীর্ঘ সময় ধরে আকাশে একটানা উড়তে পারে। বাতাসের গতিবেগ, সূর্যের আলো ও পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রর সাহায্যে সমুদ্রের ওপর দিয়ে উড়তে পারে Bar tailed Godwit।