কলকাতা
ফুলবাগান হাসপাতাল থেকে শিশু চুরি, উদ্ধার করল কলকাতা পুলিশ
কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
Truth Of Bengal: সোমবার সকালে ফুলবাগান হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চিকিৎসার জন্য তাঁকে ফুলবাগান হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকেই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে ফুলবাগান থানা এলাকা থেকে উদ্ধার করে থানায় এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।






