কলকাতা

উৎসবের মরসুমে সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee in press meet

The Truth of Bengal: উৎসবের মরসুমে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান,শুভেচ্ছা জানান দেওয়ালি-ছোটপুজোরও।এরপরই উৎসবের সময় কেন্দ্রের নির্দেশে ইডির তত্পরতা নিয়ে মুখর হন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,মন্ত্রী-বিধায়করা যখন কার্নিভ্যাল নিয়ে ব্যস্ত তখন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে । এটা বিজেপির নোংরা খেলা,বাংলা বিজেপির দুর্নীতির বিরুদ্ধে তাই হানা দেওয়া হচ্ছে।

এভাবে তৃণমূলের  মুখ বন্ধ করা যাবে না। রাজস্থানেও  বিজেপি সরাসরি লড়তে না পেরে সেখানকার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।বিজেপির বিরুদ্ধে বললেই বিরোধীদের টার্গেট করা হচ্ছে।তোপও দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘ইতিহাস বদলে দিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি করছে। সবকা বিকাশ সবকা সর্বনাশ।

হঠাৎ করে সার্কুলার জারি করা হচ্ছে সব জায়গা থেকে ইন্ডিয়া নাম বাদ দেওয়া হচ্ছে। এত ভয় কেন?’’ বিজেপি নেতাদের বাড়িতে কেন তল্লাশি অভিযান চালাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?  সেই প্রশ্ন তোলেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।প্রধানমন্ত্রী যা ইচ্ছে তাই করুন কিন্তু রাজ্যের বিষয়ে নাক গলাবেন না।যুক্তরাষ্ট্রীয় কাঠামো সবার আগে রক্ষা করুন।নরেন্দ্র মোদির কাছে গণতন্ত্র রক্ষার প্রস্তাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

free Access

Related Articles