কলকাতা

মানুষের জন্য স্বাস্থ্যসাথী, জানাল হাইকোর্ট, খারিজ জনস্বার্থ মামলা

Health companion for people, says High Court, dismisses public interest litigation

Truth Of Bengal: জনস্বার্থে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সেই জনস্বার্থ মামলা সাফ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালতে তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজ্য সরকার বিচার বিবেচনা করে এই প্রকল্পের সূচনা করেছে।

এই প্রকল্প কিভাবে পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত সরকারের। সেই বিষ য়ে আদালত কোনরকম হস্তক্ষেপ করতে পারে না, এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতি বলেন, মানুষের কথা ভেবে এই প্রকল্প চালু করেছে সরকার। সঙ্গে এই প্রকল্প অসাংবিধানিক বলার কোন ভিত্তি নেই বলেও জানানো হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ।

২০১৬ সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন রাজ্যের প্রতিটি পরিবার। এরপর কথা মত নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয় দুয়ারে সরকার। আর সেখান থেকে স্বাস্থ্য সাথী কার্ড করেন সাধারণ মানুষ। এই প্রকল্প নিয়ে যেমন বহু মানুষ প্রশংসা করেছেন তেমন কিছু মানুষ নিন্দেও করেছেন। নানারকম অভিযোগও তুলেছেন এ‌ই বিষয়ে একাধিক জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। একটি সংগঠন এই প্রকল্পকে অসাংবিধানিক দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। এদিন সেই মামলাকে হ্যারি করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related Articles