কলকাতা

পুরসভায় চলছে সাজো সাজো রব, বদলে ফেলা হচ্ছে অন্দরমহল

Kolkata Municipality

The Truth of Bengal: নতুন দফতর পাচ্ছেন ৭মেয়র পারিষদ। মেয়রের সঙ্গে আলোচনার জন্য কনফারেন্সরুমে আসতে  সিঁড়ি ভেঙে বা  লিফট ব্যবহার করে আসতে হত। মেয়র- পারিষদদের সেই দূরত্ব এবার ঘুচতে চলেছে। এখন ৩য় বা দ্বিতীয় তলার  বদলে একতলায় বসেই পুরবোর্ডের বৈঠক বা আলোচনায় অংশ নিতে পারবেন। এই ঘরবদলের আগে পুরসভায় চলছে সাজো সোজা রব। অন্দরসজ্জার হালচাল কেমন রয়েছে, তা নিয়েই আমাদের একটি প্রতিবেদন। নানা কাজে আসা নাগরিকদের সুবিধার্থে কলকাতা পুরসভার একাধিক পরিষেবামূলক দফতরকে সরিয়ে ভবনের দোতলায় আনার পরিকল্পনা করছে  পুর কর্তৃপক্ষ। সেখানে মেয়রের ঘরে পাশেই বসার তোড়জোড় আগেই শুরু হয়েছে।

পুরসভা থেকে অবাঞ্ছিত ফাইল, পুরনো আসবাব থেকে বস্তা—সবই সরিয়ে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছ। মেয়র ফিরহাদ হাকিম সুষ্ঠু পরিষেবা প্রদানের মতোই পুরসভাকে ঢেলে সাজানোর কথা তুলে ধরেন। তিনি  বলেন, ‘‘অতিরিক্ত ভার কমাতেই পুর ভবন থেকে অবাঞ্ছিত সামগ্রী সরানো হচ্ছে। এবার নতুন দফতর পাচ্ছেন ৭ মেয়র পারিষদ। যাঁদের মধ্যে রয়েছেন, মেয়র পরিষদ বাজার, আমিরুদ্দিন ববি, মেয়র পরিষদ শিক্ষা, সন্দীপন সাহা, এবং আলো ও বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ  সন্দীপ রঞ্জন বকশি ,পরিবেশও বস্তি বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, মেয়র পরিষদ রাস্তা অভিজিৎ মুখোপাধ্যায় এবং বৈশ্বানর  চট্টোপাধ্যায় ফার্স্ট ফ্লোরে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

যেহেতু আগে ৩ তলা থেকে নীচে নামতে কষ্ট হত,সিঁড়ি ভাঙতে বা লিফট ব্যবহার করে আসতে হত,এখন সেই সমস্যার সুরাহা হতে চলেছে। তাই পুরনো ঘরের তুলনায় এখন দেখতে সুন্দর আরও পরিচ্ছন্ন ঘর পাচ্ছেন তাঁরা। অন্দরমহলের এই বদল শুধু, প্রশাসনিক সুবিধার জন্যই নয় পরিষেবা প্রদানের কাজকেও তরান্বিত করবে বলে আশা। পুরসভা সূত্রের খবর, শুধু মেয়র পারিষদদের অফিসই নয়। সাধারণ মানুষের সুবিধার্থে পাঁচতলায় থাকা অ্যাসেসমেন্ট কালেকশন দফতরটিও ভবনের দোতলায় বা রক্সি ভবনে সরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

Related Articles