কলকাতা

গান্ধীজির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার এক্স এ করা এক বার্তায় তিনি গান্ধীজির আদর্শ ও ভারতের গণতন্ত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

Truth Of Bengal: মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এক্স এ করা এক বার্তায় তিনি গান্ধীজির আদর্শ ও ভারতের গণতন্ত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। মুখ্যমন্ত্রী লেখেন, “মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভারতের যে স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন, সেটিই আমাদের গণতন্ত্রের প্রকৃত আত্মা।”

পোস্টে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সত্য ও অহিংসার আদর্শে গড়া গান্ধীজির দর্শন আজও দেশকে পথ দেখায়। বর্তমান সময়েও তাঁর ভাবনা ও মূল্যবোধ সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি।