আজ মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ মুখ্য নির্বাচন কমিশনারের
এই কর্মসূচির পাশাপাশি নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হবে ১৮ বছর বয়স পূর্ণ করা নতুন ভোটারদের হাতে।
Truth Of Bengal: রাজ্য সফরের তৃতীয় দিনে বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসআইআর-এর কাজ চলাকালীন একের পর এক বুথ লেভেল অফিসারের প্রাণহানির ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে। সেই বিতর্কের আবহেই আজ প্রায় ৬০ জন বুথ লেভেল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
এই কর্মসূচির পাশাপাশি নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হবে ১৮ বছর বয়স পূর্ণ করা নতুন ভোটারদের হাতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই তাঁদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেবেন।
অন্যদিকে, রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়্মবাঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসারও।
এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গেও আর এক দফা আলোচনা করবে কমিশনের ফুল বেঞ্চ। সব কর্মসূচি শেষ করে সাংবাদিক সম্মেলন করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। এরপর বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।





