
The Truth of Bengal: মর্মান্তিক পথ দুর্ঘটনা নেপালে। দুর্ঘটনাটি ঘটেছে নেপালের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডাং জেলায়। দুর্ঘটনার কবলে পরে মৃত ২ জন ভারতীয় সহ ১২ জন যাত্রী। আহত ও হয়েছেন আরও ২২ জন যাত্রী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে নেপালগঞ্জ মেডিকেল কলেজ চিটিং হাসপাতাল। পুলিশ সূত্রে খবর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নীচে ছিটকে গিয়ে পরে যায়।
বাসটি যাচ্ছিল নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে। বাস চালক কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় রাপ্তি নদীতে। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে তারা কেবল ৮ জনের পরিচয় চিহ্নিত করেছে, বাকিদের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ওই ৮ জনের মধ্যে আছে ২ জন ভারতীয়।
যে দু জন ভারতীয়র মৃত্যু হয়েছে তাদের মধ্যে এক জনের বয়েস ৬৭ বছর , তার নাম মালাহীর যোগেন্দ্র রাম, তিনি বিহারের বাসিন্দা। অপর জন মৃতের নাম মুনে, যার বয়েস ৩১ বছর। মৃতদেহ গুলি পাঠান হয়েছে লামাহি হাসপাতালে। পুলিশ নেপালি বাস চালক লাল বাহাদুরকে আটক করেছে । কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার তদন্তে নেমেছে পুলিশ।






