দেশ

দিল্লি আবগারি মামলায় সুপ্রিম কোর্টে জামিন মনীশ সিসোদিয়ার

Manish Sisodia bailed in Supreme Court in Delhi Excise case

The Truth Of Bengal: দিল্লি আবগারি মামলায় সুপ্রিম কোর্টে জামিন মনীশ সিসোদিয়ার। দিল্লি আবগারি মামলায় মনীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। জামিন দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিনের পর দিন সিসোদিয়াকে জেলে আটকে রাখাটা নৈতিক অধিকারের বিরোধী। তবে জামিন দিলেও আপ নেতাকে শর্ত দেওয়া হয়েছে। প্রতি সোমবার তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে। পাসপোর্ট জমা রাখতে হবে। প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না। আবগারি দুর্নীতিতে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিসোদিয়া। পরে তাকে গ্রেপ্তার করে ইডিও। তার পরে একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে আদালত।

Related Articles